spot_img

জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন আইগনার

অবশ্যই পরুন

জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার দ্বারপ্রান্তে ৬১ বছর বয়সী রাজ্য পার্লামেন্ট স্পিকার ইলসে আইগনার। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট পদে তাকে মনোনয়ন দিতে চান বলে জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ।

রোববার (৮ নভেম্বর) রাতে দলীয় নেতাদের সঙ্গে নৈশভোজে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

সোমবার (৯ নভেম্বর) ক্ষমতাসীন খ্রিষ্টীয় গণতান্ত্রিক ইউনিয়নের (সিডিইউ) নেতৃত্ব ও নির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে আইগনারের নাম প্রস্তাব করবেন মার্জ।

বর্তমানে বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন ৬১ বছর বয়সী আইগনার। এর আগে, জার্মানির কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন আইগনার। মনোনয়ন চূড়ান্ত হলে দেশটির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে যাবেন তিনি।

সর্বশেষ সংবাদ

আর্জেন্টিনাকে হুঁশিয়ারি উরুগুয়ের আরাউহোর

লিওনেল মেসি নেই। আর্জেন্টিনার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের আগে এটিকেই বড় সুযোগ হিসেবে দেখছে উরুগুয়ে। বিশ্বসেরা ফুটবলারের অনুপস্থিতি কাজে...

এই বিভাগের অন্যান্য সংবাদ