spot_img

ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ কার্যত শেষ: ট্রাম্প

অবশ্যই পরুন

ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল-জাজিরার।

সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, সামরিকভাবে ইরান কার্যত শেষ। আমরা শুধু বর্তমান পরিস্থিতি বজায় রাখছি। তিনি দাবি করেন, ইরানের সামরিক শক্তি ও নেতৃত্ব ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। তবে, দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধে দীর্ঘমেয়াদি সমাধান চান তিনি।

ট্রাম্প বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো বর্তমান পরিস্থিতি বজায় রাখতে চায়।

ট্রাম্প আরও বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে প্রস্তুত। তবে, এখন নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন দেখছেন না তিনি।

বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন।

এদিকে, বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়া এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে তাদের কথা হয়েছে। তিনি আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করেন।

অপরদিকে, ট্রাম্পের বক্তব্যকে ভুয়া খবর বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের কর্মকর্তারা।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতোমধ্যে মার্কিন সরকারকে বিপর্যস্ত করেছে। তিনি যুক্তরাষ্ট্রকে কাল্পনিক আলোচনা নিয়ে ভুয়া খবর ছড়ানো বন্ধ করার আহ্বান জানান।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমান পরিস্থিতির অবসান চান। তিনি বর্তমান অবস্থাকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইরান আলোচনায় বসতে প্রস্তুত। তবে, কোনো চাপের কাছে আত্মসমর্পণ করবে না।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর সংঘাত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এতে আন্তর্জাতিক বাণিজ্যেও প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এই জলপথ দিয়ে তেল, গ্যাস ও সারসহ বিভিন্ন পণ্য পরিবহন করা হয়। এর জবাবে ইরান কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এসব হামলার অনেকগুলোর লক্ষ্য ছিল মার্কিন সামরিক স্থাপনা।

সর্বশেষ সংবাদ

শহীদ নূর হোসেন দিবস আজ

আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে নেমেগুলিবিদ্ধ হয়ে শহীদ হন...

এই বিভাগের অন্যান্য সংবাদ