spot_img

‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কড়া নজর রাখছে ভারত’

অবশ্যই পরুন

সাম্প্রতিক বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতা ব্যাপকভাবে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে। সরকার ইতোমধ্যে পলাতক ফ্যাাসস্টদের সংশ্লিষ্টতার কথা জোরেশোরে বলছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও ঐদিকে ইঙ্গিত করে কড়া হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে। পলাতক ফ্যাসিস্টদের আশ্রয় প্রতিবেশি দেশ ভারতে হওয়ায় জনমনে দেশটির প্রতিক্রিয়া নিয়ে ব্যাপক আগ্রহ আছে। এরই মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যমে উঠে এসেছে ভারত সরকারের বক্তব্য।

গতকাল ৩ নভেম্বর প্রকাশিত এক রিপোর্টে জানা যায়, ‘শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন ও সার্বিক পরিস্থিতির ওপর ভারত কড়া নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রণধীর জয়সওয়াল।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়ে জয়সওয়াল বলেন, বাংলাদেশে বিভিন্ন ঘটনা ঘটছে এবং ভারত সেগুলোর অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, দুই দেশের মধ্যে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় নয়াদিল্লি।

এদিকে, ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে বাংলাদেশের পোশাকশ্রমিকদের আন্দোলন মঙ্গলবার চতুর্থ দিনে গড়ায়। রাজধানীর মিরপুর এলাকায় সকালে কয়েকটি পোশাক কারখানা আংশিক চালু হলে শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করেন। এতে ওই এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়।

গোয়েন্দা সংস্থাগুলো পলাতক ফ্যাসিস্ট সরকারের কার কার সংশ্লিষ্টতা আছে তা ইতোমধ্যে খুঁজে বের করেছে। তাদের মধ্যে প্রায় অর্ধশতাধিক গ্রেপ্তার হয়েছে।

সর্বশেষ সংবাদ

হরমুজে মাইন বিস্ফোরণ: ৪ ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে পানি-মাইনে আঘাতে আগুন লেগে ধ্বংস চারটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগে ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ