spot_img

বুলেটপ্রুফ নিরাপত্তাবেষ্টনী থেকে ভক্তদের অভিবাদন জানালেন অমিতাভ বচ্চন

অবশ্যই পরুন

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এবার নিজের বাড়ির সামনে ভক্তদের সঙ্গে দেখা করেছেন বুলেটপ্রুফ নিরাপত্তাবেষ্টনীর আড়ালে। বোমা হামলার হুমকি পাওয়ার খবরের পর মুম্বাইয়ে তার বাড়ি ‘জলসা’র নিরাপত্তা জোরদার করা হয়েছে। খবর গালফ নিউজের।

রোববার (১ নভেম্বর) মুম্বাইয়ের বাড়ির সামনে নিয়মিত রীতি অনুযায়ী ভক্তদের সঙ্গে দেখা করতে আসেন ৮৩ বছর বয়সী এই অভিনেতা।

এ সময় তাকে একটি উঁচু মঞ্চে দাঁড়িয়ে স্বচ্ছ বুলেটপ্রুফ দেয়ালের আড়াল থেকে ভক্তদের হাত নেড়ে অভিবাদন জানাতে দেখা যায়। এ সময় তার ছেলে অভিনেতা অভিষেক বচ্চনও সঙ্গে ছিলেন। আশপাশে নিরাপত্তাকর্মীদের সতর্ক অবস্থানে দেখা যায়।

গত সপ্তাহে মুম্বাই পুলিশের কাছে একটি হুমকিমূলক ইমেইল আসার খবর প্রকাশের পর তার বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়। প্রতিবেদন অনুযায়ী, বান্দ্রা-কুরলা কমপ্লেক্স এলাকার একটি স্কুলে ইমেইলটি পাঠানো হয়েছিল।

ইমেইলে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’র নাম উল্লেখ করা হয়। পাশাপাশি ৩১ অক্টোবর ও ২৭ নভেম্বর সম্ভাব্য হামলার তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

এ ছাড়া গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের নামও ইমেইলে উল্লেখ করা হয়। সেখানে ২৭ নভেম্বর মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে হামলার হুমকির কথাও বলা হয়েছিল।

ইমেইলে খালিস্তানপন্থী স্লোগান ছিল এবং ‘খালিস্তান ন্যাশনাল আর্মি’ নামে একটি গোষ্ঠীর স্বাক্ষর ছিল।

এদিকে, হুমকির খবর পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। তবে, দিলজিৎ দোসাঞ্জের নাম উল্লেখ থাকলেও তাকে সরাসরি হুমকি দেওয়া হয়নি বলে জানানো হয়।

সর্বশেষ সংবাদ

বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে দুই কোটি টাকা অনুদান চেয়েছিল খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ