spot_img

মানবিক সহায়তাসহ বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাজ্যের অঙ্গীকার

অবশ্যই পরুন

অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জনস-এ অনুষ্ঠিত ‘কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্ট মিটিং’ (সিএইচওজিএম)-এর পার্শ্ববৈঠকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় উভয় মন্ত্রী দুই দেশের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এই সম্পর্কের মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে- উভয় দেশের মধ্যে শক্তিশালী বাণিজ্য, যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পণ্যের সহজ প্রবেশাধিকার, বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ এবং বাংলাদেশের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সের জন্য ‘এয়ারবাস’ কেনার সিদ্ধান্ত।

এ ছাড়াও, জলবায়ু পরিবর্তন, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন বহুপাক্ষিক ইস্যুতে একে অপরকে সমর্থন জোগাতে উভয় পক্ষ সম্মত হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী দশ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

সর্বশেষ সংবাদ

রূপপুর থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব...

এই বিভাগের অন্যান্য সংবাদ