spot_img

মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতলে সব বিলে ভেটো দেবেন ট্রাম্প

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে তাদের আনা প্রতিটি বিল আটকে দিতে ভেটো ক্ষমতা প্রয়োগ করার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা হারালে নিজেকে ‘মিস্টার ভেটো’ হিসেবে পরিচিত করতে পারেন বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, একের পর এক বিল আটকে গেলে শেষ পর্যন্ত ডেমোক্র্যাটরা সমঝোতায় আসতে বাধ্য হবেন।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, নিউইয়র্ক পোস্টের মিরান্ডা ডিভাইনের পডকাস্ট ‘পড ফোর্স ওয়ান’-এ দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসের সঙ্গে কীভাবে কাজ করবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয়, আমি ‘মিস্টার ভেটো’ হয়ে যাব। আমি তাদের সবকিছু নষ্ট করতে দেব না।’

ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটদের পাঠানো বিলগুলো তিনি প্রত্যাখ্যান করবেন। একপর্যায়ে ভেটো ক্ষমতা ব্যবহার করে তাদের আলোচনার টেবিলে আনতে পারেন বলেও জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘তারা বিল পাঠাতে থাকবে। আপনি তাতে ভেটো দেবেন। এভাবে এক-দুই মাস ধরে সব বিল আটকে যাওয়ার পর তারা বুঝবে, শুধু সময় নষ্ট হচ্ছে। তখন তারা আলোচনায় আসবে, আর আপনি সমঝোতা করবেন।’

আইন পাস করতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতার প্রয়োজন এবারই প্রথম হবে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘একপর্যায়ে হয়তো আমরা সমঝোতায় পৌঁছাব। অতীতেও এমন হয়েছে। এটা তো প্রথমবার নয়।’

তবে কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ধরে রাখার আশা করছেন ট্রাম্প। তাহলে তাকে এ ধরনের কৌশল নিতে হবে না বলে জানান তিনি। ট্রাম্প বলেন, ‘আমি আশা করছি, আমরা দারুণ ফল করব। তবে যদি জিততে না পারি, তাহলে প্রতিটি বিলে ভেটো দেব। ভেটো দেব, আর ভেটো দেব।’

সর্বশেষ সংবাদ

ইরান যুদ্ধের সুযোগে ১৩ হাজার কোটি ডলার লুফে নিল ৫১ মার্কিন প্রতিষ্ঠান

ইরানের বিরুদ্ধে যুদ্ধের সুযোগে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল ও গ্যাস কোম্পানিগুলো বিপুল মুনাফা লুফে নিয়েছে। গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ