spot_img

১৪ বছর পর অ্যানফিল্ডে আর্সেনালের জয়, শীর্ষস্থান দখল

অবশ্যই পরুন

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলায় লিভারপুল’কে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। এই জয়ে অ্যানফিল্ডে দীর্ঘ ১৪ বছর পর জয়ের দেখা পেলো গানার’রা।

শীর্ষস্থান পুনরুদ্ধারের লড়াইয়ে শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে আর্সেনাল। পাল্টা জবাব দেয় লিভারপুলও। তবে ম্যাচের ১৬ মিনিটে পিছিয়ে পড়ে তারা।

ডেক্লান রাইসের পাস থেকে আর্সেনালকে ১-০ গোলে এগিয়ে নেন জার্মান ফরওয়ার্ড কাই হাভার্টজ। গোল শোধে মরিয়া, লিভারপুল, একের পর এক আক্রমণ করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।

পুরো ম্যাচে ১৭টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি স্বাগতিকরা। এই জয়ে, ৯ ম্যাচে, ২৪ পয়েন্ট নিয়ে, টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল। আর ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে পাঁচ নম্বরে রয়েছে লিভারপুল।

সর্বশেষ সংবাদ

যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের ভিন্ন উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, শ্রমিকদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ