spot_img

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ই-রিক্সা নীতিমালা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এলজিআরডি প্রতিমন্ত্রী জানান, একজন চালক একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে পাঁচটি রিক্সার মালিক হতে পারবে। এক সিটি করপোরেশনের নিবন্ধিত রিক্সা অন্য সিটিতে চালানো যাবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, একটি ই-রিক্সায় চার জনের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।

এসময়, ফিটনেস সার্টিফিকেটের মেয়াদের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, নিবন্ধনের তারিখ থেকে ১২ বছর পর্যন্ত যানটি ব্যবহার করা যাবে। এছাড়া, ই-রিক্সার নতুন বিধিমালা না মানলে, আইনানুগ ব্যবস্থা গ্রহনের হুঁশিয়ারিও দেন তিনি।

সর্বশেষ সংবাদ

ইরানে হামলার মূল্য দিতে হচ্ছে মার্কিনিদের: বিল ক্লিনটন

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। যথাযথ পরিকল্পনা ছাড়াই এ অভিযান পরিচালনা করায় এর...

এই বিভাগের অন্যান্য সংবাদ