spot_img

তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, এবার তরুণী গ্রেপ্তার

অবশ্যই পরুন

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় দিশা নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। অন্যদিকে, এ মামলায় চার দিনের রিমান্ডে থাকা তাহসিফের বন্ধু দীপকে নিবিড় জিজ্ঞাসাবাদ করছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

শনিবার (৩১ অক্টোবর) রাতে দিশাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পরিদর্শক ফিরোজ আহমেদ। একই দিন মধ্যরাত থেকেই রিমান্ডে থাকা দীপকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তাহসিফের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তার সার্বক্ষণিক সঙ্গী জুনিয়র বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ।

তবে তার বক্তব্যে বেশ কিছু অসংগতি পাওয়া যায় বলে দাবি তদন্তসংশ্লিষ্ট সূত্রের। পরে দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান পরিদর্শন করে পিবিআই।

নৌ পুলিশের সূত্র জানায়, দীপের আগের বক্তব্য, পরিবারের করা মামলার অভিযোগ, সিসিটিভি ফুটেজ ও তদন্তে পাওয়া আলামত মিলিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাহসিফের মৃত্যুর আগে কী ঘটেছিল এবং ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা রয়েছে কি না সেটি খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা।

চার দিনের রিমান্ড শেষে দীপের দেওয়া তথ্য যাচাই করে প্রয়োজনে আবারও রিমান্ডের আবেদন করা হতে পারে।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিলো সৌদি আরব

সৌদি আরবে ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে আটকে রাখা ৩০ লাখ...

এই বিভাগের অন্যান্য সংবাদ