spot_img

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

জাপান সফরের অংশ হিসেবে জাপানের নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কারখানার গাড়ি সংযোজন (অ্যাসেম্বলি) প্রক্রিয়া ঘুরে দেখেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সফরের চতুর্থ দিন ভোরে বুলেট ট্রেনে রাজধানী টোকিও থেকে নাগোয়ায় গিয়ে গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটির মূল কারখানা পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) শিনিচিরো ওতসুকাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেখান থেকে টয়োটা সুশো করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীর আয়োজনে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া, টয়োটা মিউজিয়াম পরিদর্শন করবেন। এ সময় বাংলাদেশে টয়োটার কারখানা প্রতিষ্ঠার অগ্রগতি নিয়ে আলোচনার পাশাপাশি সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিতে নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করবেন তিনি।

বিকেলে নাগোয়া থেকে আবারও টোকিও ফিরবেন প্রধানমন্ত্রী। এরপর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

চার দিনের জাপান সফর শেষে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা নাগাদ ঢাকায় পৌছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সর্বশেষ সংবাদ

কাতারের নতুন শান্তিচুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কাতারের দেওয়া নতুন শান্তিচুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের এক জ্যেষ্ঠ সরকারি...

এই বিভাগের অন্যান্য সংবাদ