spot_img

৬০ থেকে ৭০টি বিয়ের প্রস্তাব পেয়েছেন অভিনেত্রী, তালিকায় ছিলেন বিবাহিত পুরুষ ও রাজনীতিবিদ

অবশ্যই পরুন

এক-দুটি নয়, এখন পর্যন্ত ৬০ থেকে ৭০টি বিয়ের প্রস্তাব পেয়েছেন পাকিস্তানের রিয়েলিটি শো ‘তামাশা ৫’-এর রানারআপ ও অভিনেত্রী এজরা আয়েশা। অবাক করা বিষয় হলো, এসব প্রস্তাবের মধ্যে ছিলেন বিবাহিত পুরুষও। এমনকি এক বিবাহিত রাজনীতিবিদ তাঁকে বিয়ের প্রস্তাব দেওয়ার পাশাপাশি বিলাসবহুল জীবনযাপনের নানা সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ের প্রস্তাব ও জীবনসঙ্গী নিয়ে পছন্দের কথা জানিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বিবাহিত রাজনীতিবিদ!
সাক্ষাৎকারে এজরা আয়েশা দাবি করেন, এক বিবাহিত রাজনীতিবিদ তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ওই ব্যক্তি বিয়েতে রাজি হলে গাড়ি, ক্রেডিট কার্ড এবং ভ্রমণসহ বিভিন্ন বিলাসী সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানান তিনি।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক বিবাহিত পুরুষও তাঁকে বিয়ের প্রস্তাব দেন। এজরার ভাষ্য, ওই ব্যক্তি দাবি করেছিলেন, তাঁর স্ত্রী দ্বিতীয় বিয়েতে সম্মতি দিয়েছেন।

তবে এত প্রস্তাবের মধ্যেও নিজের সিদ্ধান্তে অনড় এই অভিনেত্রী। বিবাহিত কোনো পুরুষকে বিয়ে করতে চান না তিনি। অন্য কোনো নারীর সংসার ভাঙার কারণ হতেও রাজি নন বলে জানিয়েছেন এজরা।

নিজের বিয়ে নিয়ে পরিবারের প্রত্যাশার কথাও তুলে ধরেছেন এজরা। তিনি জানান, তাঁর দাদি চেয়েছিলেন, তিনি যেন নিজের চাচাতো ভাইকে বিয়ে করেন।

তবে আপাতত বিয়ের চেয়ে নিজের ক্যারিয়ার গুছিয়ে নেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত নেওয়ার আগে পেশাগত অবস্থান আরও শক্তিশালী করতে চান তিনি।

জীবনসঙ্গী কেমন হতে হবে?

জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে এজরা আয়েশার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মান ও বিশ্বস্ততা। তিনি এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চান, যিনি নারীদের সম্মান করবেন এবং সম্পর্কের ক্ষেত্রে তাঁর প্রতি বিশ্বস্ত থাকবেন।

বিলাসবহুল জীবনযাপনের প্রতিশ্রুতি কিংবা আর্থিক সুবিধার চেয়ে একজন মানুষের মানসিকতা ও সম্পর্কের প্রতি দায়িত্ববোধকেই বেশি গুরুত্ব দিতে চান তিনি।

সূত্র: ডেইলি পাকিস্তানি

সর্বশেষ সংবাদ

এক মাসের জন্য নিষিদ্ধ রোনালদো, গুণতে হবে আর্থিক জরিমানাও

পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল...

এই বিভাগের অন্যান্য সংবাদ