spot_img

জোর করে গাড়িতে উঠানো, অপহরণ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

অবশ্যই পরুন

ভারতের টেলিভিশন জগতে পরিচিত মুখ আকাঙ্ক্ষা চৌধুরী। পুনেতে নবরাত্রির একটি অনুষ্ঠানে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার অভিযোগ তুলেছেন ‘স্প্লিটসভিলা এক্স৬’ খ্যাত এই তারকা। তার দাবি, সময়মতো গাড়ির ব্যবস্থা করেননি আয়োজকেরা। পরে তাকে জোর করে গাড়িতে তুলে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। এমনকি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও তা গুরুত্ব দিয়ে শোনা হয়নি বলে অভিযোগ তার।

আকাঙ্ক্ষার বক্তব্য অনুযায়ী, অনুষ্ঠানের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তিনজন। তাদের প্রত্যেকের বয়স ১৮ বছর বলে দাবি করেছেন তিনি। তার অভিযোগ, রাত সাড়ে ১০টা পর্যন্ত তাকে নিতে কেউ আসেননি। অথচ ওই সময়েই অনুষ্ঠান শেষ হওয়ার কথা ছিল। বারবার বলার পর তাঁকে নিতে লোক পাঠানো হয় বলে দাবি করেন এই তারকা। এরপর পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে বলে জানান আকাঙ্ক্ষা। তার অভিযোগ, নিজের ইচ্ছার বিরুদ্ধে তাকে গাড়িতে বসিয়ে পেডকার গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে দর্শকদের সামনে গাড়ি থামিয়ে দেয়া হয়। কিন্তু তার সঙ্গে নিজের দলের কেউ ছিলেন না।

আকাঙ্ক্ষা জানান, দল সঙ্গে না থাকায় তিনি অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে চাইছিলেন না। নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু তার অভিযোগ, সঙ্গে থাকা ব্যক্তিরা বিষয়টি গুরুত্ব না দিয়ে হাসাহাসি করেন। ঘটনাটি বর্ণনা করতে গিয়ে আকাঙ্ক্ষা বলেন, তাকে জোর করে গাড়িতে বসিয়ে মাঠে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি চিৎকার করে জানাচ্ছিলেন, নিজের দল ছাড়া সেখানে প্রবেশ করা তার পক্ষে নিরাপদ নয়। তাঁর দাবি, সঙ্গে থাকা ব্যক্তিদের থাপ্পড় মারার পরই গাড়ি থামে।

এই অভিজ্ঞতাকে অপহরণের মতো পরিস্থিতি বলে বর্ণনা করেছেন আকাঙ্ক্ষা। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। শুধু অব্যবস্থাপনা নয়, পারিশ্রমিক না দেয়া এবং প্রচারের কাজে তার ছবি ব্যবহার করা নিয়েও আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এই তারকা। তবে এসব অভিযোগের বিষয়ে আয়োজকদের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: এনডিটিভি 

সর্বশেষ সংবাদ

অস্টিওপোরোসিস আক্রান্তদের জন্য স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করা এবং রোগটি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচি পরিচালনার আহ্বান জানিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ