spot_img

‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’

অবশ্যই পরুন

আলোচিত অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা চমকপ্রদ পোস্ট দিয়ে প্রায়ই ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেন তিনি।

এবারও ব্যতিক্রম হলো না। তবে এবার তার পোস্টের ক্যাপশন দেখে রীতিমতো চমকে উঠেছেন অনুরাগীরা।

ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে চমক ক্যাপশনে লেখেন, ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’ আর এতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা।

তবে ছবিগুলোতে চোখ রাখতেই সামনে আসে অন্য এক গল্প।

চমকের সঙ্গে সেখানে দেখা গেছে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে। তাদের একসঙ্গে এমন উপস্থিতি ঘিরেই তৈরি হয়েছে নতুন কৌতূহল।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, একটি সুসজ্জিত হোটেলকক্ষে আরিফিন শুভর সঙ্গে সময় কাটাচ্ছেন চমক। একটি ছবিতে দুজনকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দি হতে দেখা যায়। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে আরেকটি ছবি, যেখানে চমককে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছেন শুভ।

দুজনের এমন ঘনিষ্ঠ ও প্রাণবন্ত মুহূর্ত দেখে ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি নতুন কোনো কাজের সূত্রেই একসঙ্গে হয়েছেন তারা? পর্দার রসায়ন আর খুনসুটির এসব মুহূর্ত মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

বিষয়টি নিয়ে চমকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।’ চমক এ বিষয়ে ইঙ্গিত দিলেও এখনো মুখ খোলেননি আরিফিন শুভ।

এদিকে চমকের রহস্যময় ক্যাপশন ঘিরে নেটিজেনদের মধ্যে চলছে নানা জল্পনা। কেউ বিষয়টিকে নতুন কোনো নাটক বা সিনেমার প্রচারণার অংশ বলে মনে করছেন, আবার কেউ খুঁজছেন এর পেছনে অন্য কোনো গল্প। তবে ছবিগুলো নতুন কোনো কাজের দৃশ্য কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাই রহস্যের জট খুলতে চমকের পরবর্তী ঘোষণার অপেক্ষায় থাকতে হচ্ছে ভক্তদের।

প্রসঙ্গত, রুকাইয়া জাহান চমকের জন্ম বরিশালে। তবে বেড়ে ওঠা ও পড়াশোনা ঢাকায়। শৈশব থেকেই নাচের তালিম নিয়েছেন তিনি। মা-বাবার ইচ্ছা ছিল, মেয়ে চিকিৎসক হবেন। সেই ইচ্ছা পূরণে এমবিবিএসও সম্পন্ন করেন চমক।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে পরিচিতি পান তিনি। পড়াশোনার কারণে অভিনয়ে নিয়মিত হতে কিছুটা সময় নিলেও ২০২০ সালে ছোট পর্দায় অভিনয় শুরু করেন।

ব্যক্তিজীবনেও নতুন অধ্যায় শুরু করেছেন এই অভিনেত্রী। ২০২৪ সালের ২১ জুন ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করেন তিনি। আজমানের গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয়েও যুক্ত ছিলেন তিনি।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের সম্প্রীতি বিনষ্টের জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: রাষ্ট্রপতি

বাংলাদেশের সম্প্রীতি বিনষ্টের জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ধর্ম যার...

এই বিভাগের অন্যান্য সংবাদ