spot_img

সালমানের ‘মাতৃভূমি’ সিনেমা নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক মন্তব্য

অবশ্যই পরুন

বলিউড সুপারস্টার সালমান খানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির দাবি, চীনকে নেতিবাচকভাবে উপস্থাপন না করার জন্য রাজনৈতিক চাপের মুখে সিনেমাটির বেশ কিছু অংশ নতুন করে শুটিং করতে হয়েছে। আগে সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’।

গত ১১ অক্টোবর নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে কথা বলেন ধ্রুব রাঠি। এ সময় তার দেয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। সিনেমাটির কথিত পরিবর্তন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সালমান খানের ভক্তদের একাংশও।

ধ্রুব রাঠির অভিযোগ, সিনেমাটিতে চীনের বিরুদ্ধে কিছু বিষয় তুলে ধরা হয়েছিল। কিন্তু সরকার সিনেমাটির ওই সংস্করণ মুক্তির অনুমতি দিতে চাইছিল না। এ কারণে নির্মাতাদের সিনেমাটির বেশ কিছু অংশ পুনরায় শুটিং করতে হয়েছে বলে দাবি করেন তিনি।

ধ্রুব রাঠি বলেন, সালমান খানের একটি সিনেমা আসছিল, যেখানে চীনের বিরুদ্ধে কিছু বিষয় ছিল। কিন্তু সরকারের এতটা সাহস হচ্ছিল না যে সিনেমাটি মুক্তি দিতে দেবে।

তিনি আরও বলেন, সালমান খানের সিনেমাটির পুরোটা আবার শুটিং করানো হয়েছে। নির্মাতাদের বলা হয়েছে, ‘না, না, এটিকে চীনের পক্ষে উপস্থাপন করুন। আমরা তাদের বিরুদ্ধে এতটা যেতে পারি না। ধ্রুব রাঠি আরও অভিযোগ করেন, চীন, যুক্তরাষ্ট্র ও ইলন মাস্কের ক্ষেত্রেও সরকারের অবস্থান দুর্বল। নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, ইউটিউবে তিনি স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করেন এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।

ধ্রুব রাঠির মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। তার অভিযোগের সঙ্গে একমত পোষণ করে অনেকে সিনেমাটির কথিত পরিবর্তন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

এক ব্যবহারকারী মন্তব্য করেন, তার মানে আমাদের সেনাদের হত্যা করা হয়েছে, অথচ আমরা চীনের নামও উল্লেখ করতে পারব না? আরেক ব্যবহারকারী লেখেন, ঠিক এটাই ছিল সমস্যা। এ কারণেই সালমান খান সিনেমাটির প্রতি আগ্রহ হারিয়েছেন।

সালমান খানের একটি ফ্যান পেজ থেকেও ধ্রুব রাঠির বক্তব্যের ভিডিও শেয়ার করা হয়। সেখানে লেখা হয়, সালমান খান নিজে কিছু না বললেও অন্তত ধ্রুব রাঠি সিনেমাটি নিয়ে সঠিক কথা বলেছেন।

ধ্রুব রাঠির এসব মন্তব্যের পর সিনেমাটির মুক্তিতে বিলম্ব, নাম পরিবর্তন এবং ভারত-চীন সংঘাতের চিত্রায়ণ নিয়ে বিতর্ক আবারও সামনে এসেছে।

নিজের ভিসার শর্তেই ফেঁসে গেলেন ধ্রুব রাঠি, বিস্ফোরক মন্তব্য সাংবাদিক ময়ুখের
সালমান খান অভিনীত ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমাটির নাম শুরুতে রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘটিত সংঘাতের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। ওই সংঘর্ষে ভারতের ২০ জন সেনাসদস্য নিহত হন।

প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটি মুক্তির পথে থাকা একটি গুরুত্বপূর্ণ বাধা দূর হয়েছে। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সিনেমাটির জন্য অনাপত্তিপত্র (এনওসি) পাওয়া গেছে বলে জানা গেছে। সিনেমাটি আগামী নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। তবে এ ক্ষেত্রে আরও কিছু অনুমোদন প্রয়োজন হতে পারে।

বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির সংশোধিত সংস্করণ গত সেপ্টেম্বরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ছাড়পত্র পেয়েছে। পরবর্তী ধাপে নির্মাতারা এটি কেন্দ্রীয় চলচ্চিত্র ছাড়পত্র বোর্ডের (সিবিএফসি) কাছে জমা দেবেন বলে আশা করা হচ্ছে। প্রতিবেদনটিতে সম্ভাব্য মুক্তির তারিখ হিসেবে ১৩ নভেম্বরের কথাও উল্লেখ করা হয়েছে।

এদিকে, গত ১০ অক্টোবর শনিবার গুরুগ্রামে নিজের বাসা থেকে ধ্রুব রাঠিকে আটক করে দিল্লি পুলিশ। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রস্তাবিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভে তার অংশ নেওয়ার কথা ছিল। গুরুগ্রাম পুলিশের সূত্রের বরাতে জানা গেছে, রোববার (১১ অক্টোবর) রাত পেরিয়ে ভোর ৩টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশের হাতে আটক হওয়ার পর রোববার সন্ধ্যায় নয়াদিল্লিতে প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেন এই ইউটিউবার। এর আগে তিনি সিনিয়র আইনজীবী ও রাজ্যসভার সংসদ সদস্য কপিল সিবালের সঙ্গে সাক্ষাৎ করেন।

সংবাদ সম্মেলনে নিজের বাসা থেকে পুলিশ তাকে নিয়ে যাওয়ার ঘটনা প্রসঙ্গে ধ্রুব রাঠি বলেন, এটি আইনগত আটক নয়, বরং একটি ‘অপহরণ’ ছিল বলে তিনি মনে করেন। তবে সালমান খানের সিনেমাটির শুটিং পুনরায় করার পেছনে রাজনৈতিক চাপ ছিল কি না, সে বিষয়ে ধ্রুব রাঠির অভিযোগের স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত তার দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

সালমানের পরবর্তী প্রজেক্ট ‘এসভিসি৬৩’

‘মাতৃভূমি’র কাজ শেষ হওয়ার আগেই সালমান খান আগামী ১৮ এপ্রিল থেকে শুরু করতে যাচ্ছেন তার পরবর্তী সিনেমা ‘এসভিসি৬৩’-এর শুটিং। মুম্বাইতে শুরু হতে যাওয়া এই অ্যাকশন ড্রামা সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা রয়েছে।

  • প্রযোজক: দিল রাজু।

  • পরিচালক: ভামসি পাইদিপল্লি (যিনি এর আগে ‘ইয়েভাদু’ ও ‘ভারিসু’-র মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন)।

  • অভিনয়ে: সালমানের বিপরীতে দেখা যাবে নয়নতারাকে। এছাড়া অনিল কাপুর ও অরবিন্দ স্বামীর মতো শক্তিশালী অভিনেতারা থাকছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। সিনেমাটি ২০২৭ সালের ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

উল্লেখ্য যে, সর্বশেষ সালমান খানকে ‘সিকান্দার’ সিনেমায় রাশমিকা মান্দানার বিপরীতে পর্দায় দেখা গেছে। এখন ‘এসভিসি৬৩’ নিয়ে তার নতুন চমকের অপেক্ষায় দর্শকরা।

সর্বশেষ সংবাদ

বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে দুই কোটি টাকা অনুদান চেয়েছিল খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ