spot_img

ইরান যুদ্ধ বন্ধে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুতিনের

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বন্ধে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুর্কমেনিস্তানে কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের (সিআইএস) সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠকে তিনি এ কথা জানান।

পুতিনের দাবি, সংঘাত অবসানে ইরান আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে এবং এই সংঘাতের সূত্রপাত ইরানের কোনো দোষ বা ভুলের কারণে হয়নি।

এ সময় পেজেশকিয়ান জানান, সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। প্রস্তাবে কিছু পরিবর্তন এনেছে দুই পক্ষই। প্রক্রিয়া শেষ হলে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বৈঠকে বসে সমঝোতায় পৌঁছানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান ইরানের প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ‘অপারেশন এপিক ফিউরি’ নামে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। প্রায় সাড়ে তিন মাস পর জুন মাসের প্রথম সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই অভিযানের সমাপ্তি ঘোষণা করেন। তবে অভিযান সমাপ্তির ঘোষণা দেওয়া হলেও পরবর্তী মাসগুলোতে নিয়মিতই পরস্পরকে লক্ষ্য করে হামলা করে গেছে ইরান ও যুক্তরাষ্ট্র।

সর্বশেষ সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষা বর্তমান সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ