spot_img

পিল্লাইয়ের নোবেল শান্তি পুরস্কার বিশেষ তাৎপর্যপূর্ণ: আইসিসি

অবশ্যই পরুন

আন্তর্জাতিক আইনের ওপর বর্তমান আক্রমণের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক বিচারক নাভি পিল্লাইকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করে বলে জানিয়েছেন আদালতটির প্রেসিডেন্ট। খবর এএফপি।

শুক্রবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে আইসিসি প্রেসিডেন্ট তোমোকো আকানে বলেন, ‘আন্তর্জাতিক আইনি ব্যবস্থা ও আইনের শাসন যখন গভীর চ্যালেঞ্জের মুখে, তখন এই স্বীকৃতি বিশেষ তাৎপর্য বহন করে।’

গাজায় সামরিক অভিযান পরিচালনার অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র আইসিসিকে ‘ইটের পর ইট খুলে’ ভেঙে ফেলার অঙ্গীকার করেছে।

ওয়াশিংটন ইতোমধ্যে আইসিসির শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি পুরো আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দিয়েছে, যা প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনায় বড় ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে।

আকানে তার বিবৃতিতে বলেন, ‘স্থায়ী শান্তির ভিত্তি হিসেবে আন্তর্জাতিক ন্যায়বিচার যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই পুরস্কার তারই তাৎপর্যপূর্ণ স্বীকৃতি।’

সর্বশেষ সংবাদ

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৪৪৬টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)...

এই বিভাগের অন্যান্য সংবাদ