spot_img

পশ্চিমবঙ্গে বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবীর গ্রেপ্তার

অবশ্যই পরুন

পশ্চিমবঙ্গে আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা এবং মুর্শিদাবাদে বাবরি মসজিদের মূল উদ্যোক্তা বিধায়ক হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্যটির রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের মধ্যে আইন ভাঙার অভিযোগে মুর্শিদাবাদ জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ভোটগ্রহণ চলাকালে ঘুরে ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পুলিশের ওপর হামলায় উসকানি দেয়ার অভিযোগও করা হয়েছে। গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে তার বাকবিতন্ডা ও ধস্তাধস্তি হয় বলেও জানা গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচন চলছে। ভোটগ্রহণ চলাকালে ঘুরে ঘুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে হুমায়ুন কবীরের বিরুদ্ধে। এরপর এজেইউপির দলীয় কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে হুমায়ুনের বাকবিতন্ডা ও ধস্তাধস্তি হয়। পরে তাকে পুলিশের গাড়িতে করে রেজিনগর থানায় নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে হুমায়ুন কবীরের বিষয়ে জেলা পুলিশের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

এ বিষয়ে বেলডাঙার মহকুমা পুলিশ কর্মকর্তা আনন্দজিৎ হোড় বলেন, ‘হুমায়ুন কবীর আইন ভেঙেছেন, তাই তাকে আটক করা হয়েছে। পর্যাপ্তসংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’

পরে তিনি জানান, হুমায়ুন কবীরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাননি তিনি।

প্রসঙ্গত, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) হুমায়ুন কবীর মুর্শিদাবাদ জেলার নওদা ও রেজিনগর—দুটি আসনে জয়ী হওয়ার পর নওদা আসনটি নিজের কাছে রেখে রেজিনগর আসনটি ছেড়ে দেন। ফলে শূন্য হওয়া এই আসনে আজ উপনির্বাচন হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের শেষের দিকে মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন হুমায়ুন করীর। সেসময় ‘বিতর্কিত’ বিষয়ে জড়ানোর অভিযোগ এনে তাকে দল থেকে বহিষ্কার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

পরে আম জনতা উন্নয়ন পার্টি নামের নতুন রাজনৈতিক দল গঠন করেন হুমায়ুন। সেই দল থেকেই নির্বাচন করে মুর্শিদাবাদ জেলার নওদা ও রেজিনগর আসন থেকে জয়ী হয়েছিলেন তিনি।

সর্বশেষ সংবাদ

নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কোথাও যদি নির্ধারিত দামে এলপিজি পাওয়া না যায়, তাহলে গণমাধ্যম জনস্বার্থে বিষয়টি তুলে ধরবে এবং সরকার এ বিষয়ে প্রয়োজনীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ