spot_img

বিপাকে সঞ্জয় দত্ত, ক্ষমা চাইলেন অভিনেতা তবুও পরিস্থিতি বিপরীতে

অবশ্যই পরুন

বলিউড অভিনে সঞ্জয় দত্তের এক বক্তব্য কেন্দ্র করে সমালোচনা যেন থামছেই না। আর এবার অভিনেতা তার জন্য সোশ্যাল মিডিয়ায় সবার কাছে ক্ষমা চেয়েছেন তিনি। বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, মহাত্মা গান্ধীর তিন বানরের কথা কমবেশি সবারই জানা ‘খারাপ দেখব না, খারাপ শুনব না, খারাপ বলব না’। এবার সেই প্রসঙ্গ টেনে ‘চতুর্থ বানর’-এর কথা বলেছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। আর তার সেই মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।

সম্প্রতি শেখর সুমানের উপস্থাপনায় ‘শেখর টুনাইট’-এর গান্ধী জয়ন্তী বিশেষ পর্বে অংশ নেন সঞ্জয়। সেখানেই ভারতের প্রধানমন্ত্রী সেজে একটি মজার অংশে কথা বলতে গিয়ে তিনি ‘চতুর্থ বানর’-এর প্রসঙ্গ তোলেন। অনুষ্ঠানটির একটি প্রোমো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়।

অনুষ্ঠানের ওই অংশে সঞ্জয়কে বলতে শোনা যায়, গান্ধীজির তিন বানরের কথা সবাই জানেন ‘খারাপ দেখো না, খারাপ শুনো না, খারাপ বলো না’। এরপর তিনি বলেন, আজ আরও একটি ‘চতুর্থ বানর’ প্রয়োজন। সেই বানর খারাপ কিছু দেখলে সেটি ঠিক করবে এমনই ছিল তার বক্তব্য।অভিনেতা বলেন, আমি গান্ধীজিকে খুব মানি। গান্ধীজির তিন বানরের কথা সবাই জানেন খারাপ দেখো না, খারাপ শুনো না, খারাপ বলো না। কিন্তু আজ একটি চতুর্থ বানরও দরকার। খারাপ কিছু দেখলে সেটা ঠিক করবে কে?

এই বক্তব্যের পাশাপাশি অনুষ্ঠানে ভারতের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন সঞ্জয়। তার দাবি, ভারতীয়রা অত্যন্ত ভালো, অতিথিপরায়ণ ও উদার মনের মানুষ। দেশে শান্তি থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তবে একই সঙ্গে বলেন, এখন আর তিনি সেই শান্তি অনুভব করেন না। তিনি প্রার্থনা করেন, আগের সেই সময় যেন দ্রুত ফিরে আসে। বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন সঞ্জয়। তিনি স্পষ্ট করে বলেন, তার কথার উদ্দেশ্য কোনো ব্যক্তি, সম্প্রদায় বা প্রতিষ্ঠানের অনুভূতিতে আঘাত করা, কাউকে অপমান বা অসম্মান করা নয়। অভিনেতার ভাষ্য, পুরো কথোপকথনটিই ছিল আগে থেকে নির্ধারিত একটি স্ক্রিপ্টের অংশ। উদ্দেশ্য ছিল হালকা মেজাজে হাস্যরস তৈরি করা। কিন্তু তার কথাগুলো সেই প্রেক্ষাপটের বাইরে গিয়ে ব্যাখ্যা করা হয়েছে।

সঞ্জয় বলেন, তার মন্তব্যের ধরন ছিল ‘মুন্না ভাই’ সিনেমার হাস্যরস ও ব্যঙ্গের মতো। বিশেষ করে ‘গান্ধীগিরি’র যে ধারণা ওই সিনেমার মাধ্যমে জনপ্রিয় হয়েছিল, সেখানেও ছিল ভালোবাসা, আন্তরিকতা, একতা ও সৌহার্দ্যের বার্তা। তার বক্তব্যের পেছনেও একই ধরনের ভাবনা ছিল বলে জানান তিনি।

সঞ্জয় দত্তের সঙ্গে ‘মুন্না ভাই’ চরিত্রটির সম্পর্ক বলিউডে বেশ পরিচিত। এই ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলোতে হাস্যরস ও ব্যঙ্গের মাধ্যমে ‘গান্ধীগিরি’র ধারণাকে তুলে ধরা হয়েছিল। তাই নিজের সাম্প্রতিক মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে সেই সিনেমার প্রসঙ্গই সামনে এনেছেন অভিনেতা। তার দাবি, বক্তব্যটি ছিল মূলত হালকা ও হাস্যরসাত্মক একটি পরিবেশের অংশ। এর মধ্যে কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না। বিতর্কের পর সঞ্জয়ের এই ব্যাখ্যা এখন নতুন করে আলোচনায় এসেছে। ‘চতুর্থ বানর’ নিয়ে তার মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক থামে নাকি চলতেই থাকে সেটিই এখন দেখার বিষয়।

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৪৭, মামলা ৫৮

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৭ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৮ টি মামলা...

এই বিভাগের অন্যান্য সংবাদ