spot_img

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

অবশ্যই পরুন

নাইজেরিয়ার বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়। এতে ২৫ যাত্রী ও ৭ ক্রুসহ মোট ৩২ জন নিহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্ডো রাজ্যে বিমানটি বিধ্বস্ত হয়।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু বিষয়টি নিশ্চিত করে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

এক বিবৃতিতে টিনুবু বলেন, বিমানবাহিনীর প্রধান তাকে দুর্ঘটনার বিষয়ে জানিয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে নাইজেরিয়ান এয়ার ফোর্সকে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতেই এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, দেশটির বিমানমন্ত্রী জানান, বিমানবাহিনীর এটিআর-৪২ উড়োজাহাজটি বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে নিয়মিত মিশনে ছিল। সোমবার ০৮১৩ জিএমটিতে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় ঘটে যাওয়া সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনাগুলোর একটি এটি।

পরে উপকূলীয় শহর ইগবোকোডার কাছে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। সূত্র: কাতার নিউজ এজেন্সি

সর্বশেষ সংবাদ

নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কোথাও যদি নির্ধারিত দামে এলপিজি পাওয়া না যায়, তাহলে গণমাধ্যম জনস্বার্থে বিষয়টি তুলে ধরবে এবং সরকার এ বিষয়ে প্রয়োজনীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ