পাকিস্তান ক্রিকেটে আবারও নেতৃত্বে পরিবর্তন এসেছে। টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়কত্ব পেয়েছেন ওপেনার সাহেবজাদা ফারহান। সম্প্রতি এশিয়ান গেমসে তার নেতৃত্বেই রৌপ্যপদক জিতেছিল পাকিস্তান দল। তার পুরস্কার হিসেবেই এই ডানহাতি ব্যাটারের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তবে বাবর, শাহীন ও হারিস ইংল্যান্ড এবং শ্রীলঙ্কাকে নিয়ে হতে যাওয়া আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দলে জায়গা ধরে রেখেছেন। ওয়ানডে দলে অধিনায়কত্ব বজায় রাখছেন শাহীন শাহ আফ্রিদি।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৯ অক্টোবর প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ১১ ও ১৩ অক্টোবর। এরপর ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে সাত ম্যাচের ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে হবে প্রথম তিনটি ম্যাচ। এরপর বাকি লিগ ম্যাচ ও ফাইনালের জন্য টুর্নামেন্ট চলে যাবে লাহোরে।
পাকিস্তানের ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল: সাহেবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, হাসান নওয়াজ, খাজা নাফে (উইকেটকিপার), মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, মুহাম্মদ ইমরান রন্দহাওয়া, নাসিম শাহ, রাজাউল্লাহ, সাইম আইয়ুব, শাদাব খান ও সুফিয়ান মুকিম।
পাকিস্তানের ১৬ সদস্যের ওয়ানডে দল: শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আরাফাত মিনহাস, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান নওয়াজ, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নাসিম শাহ, রাজাউল্লাহ, সাদ বেগ (উইকেটকিপার), সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাদাব খান ও সুফিয়ান মুকিম।

