spot_img

রিয়াদে সৌদি-তুরস্ক-পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক

অবশ্যই পরুন

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র আওতাভুক্ত দেশগুলোর কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠকে যোগ দিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরব ও তুরস্কের সমকক্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসহাক দারের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরও অংশ নিচ্ছেন।

বৈঠকে তিন দেশের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ প্রতিরোধ সক্ষমতা জোরদার এবং প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথ প্রতিরোধ সক্ষমতা জোরদার এবং প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে স্বাক্ষর করে।

এদিকে ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকার হুতিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দেওয়ার ঠিক পরদিনই রিয়াদে তিন দেশের শীর্ষ কর্মকর্তাদের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

চুক্তির আওতাভুক্ত দেশগুলোর মধ্যে কৌশলগত সমন্বয় ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের প্রেক্ষাপটে রিয়াদের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। আল জাজিরা

সর্বশেষ সংবাদ

পাকিস্তানের টি-টোয়েন্টির নেতৃত্বে সাহেবজাদা ফারহান

পাকিস্তান ক্রিকেটে আবারও নেতৃত্বে পরিবর্তন এসেছে। টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়কত্ব পেয়েছেন ওপেনার সাহেবজাদা ফারহান। সম্প্রতি এশিয়ান গেমসে তার নেতৃত্বেই রৌপ্যপদক...

এই বিভাগের অন্যান্য সংবাদ