spot_img

ইনুর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল

অবশ্যই পরুন

জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ডের দাবিতে সুপ্রিম কোর্টে আপিল করেছে প্রসিকিউশন।

সোমবার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল আবেদন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

এর আগে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে সাজা বাড়িয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানিয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

প্রসিকিউশনের দাবি, মামলায় ইনুর বিরুদ্ধে প্রমাণিত অপরাধের মাত্রা ও গুরুত্ব বিবেচনায় ১০ বছরের কারাদণ্ড যথেষ্ট নয়। তার অপরাধের গুরুত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত।

এ কারণে ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে হাসানুল হক ইনুকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সর্বশেষ সংবাদ

বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী

বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ