spot_img

পর্তুগাল দলে রোনালদোর ফেরার দরজা খোলা— বললেন কোচ

অবশ্যই পরুন

পর্তুগাল দলে ক্রিস্টিয়ানো রোনালদোর ফেরার দরজা খোলা রেখেছেন কোচ জর্জ জেসুস। তবে সিদ্ধান্তটা রোনালদোকেই নিতে হবে বলে জানিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে বসে থাকার পর ডেনমার্কের বিপক্ষেও একাদশে থাকবেন না জানতে পেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়েছিলেন রোনালদো।

ঘটনাটা এরকম— দল যখন উয়েফা নেশনস লিগ খেলছে, ক্যাম্প ছেড়ে সৌদি আরবে চলে গেছেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। নরওয়ের বিপক্ষে বেঞ্চে থাকার পর ডেনমার্কের বিপক্ষেও একই পরিণতি বরণ করতে হবে জানতে পেরেই ক্যাম্প ছেড়েছিলেন সিআরসেভেন।

নরওয়েকে ২–১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর প্রেস কনফারেন্সে স্বাভাবিকভাবেই পর্তুগাল কোচ জর্জ জেসুসের সামনে ছোড়া হয় রোনালদোর ক্যাম্প ছাড়ার প্রশ্ন। সিদ্ধান্তটা রোনালদোর হাতেই ছেড়ে দিয়েছেন আল নাসরে রোনালদোর গুরুর ভূমিকা পালন করা জেসুস। বলেন, সে চাইলে জাতীয় দলে ফিরবে। পরেরবার দল ঘোষণার আগে আমরা কথা বলতে পারি। তবে সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। ক্রিশ্চিয়ানোর জাতীয় দলের সময়টা সে যেভাবে চায়, সেভাবেই শেষ করা উচিত। সে কীভাবে শেষ করতে চায়, সেই সিদ্ধান্তও তার।

গত সপ্তাহে ডেনমার্কে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান রোনালদো। ২০০৮ সালের পর নরওয়ের বিপক্ষেই প্রতিযোগিতামূলক কোনো ম্যাচে স্কোয়াডে থাকার পরও মাঠে নামতে পারেননি রোনালদো। তবুও পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীকে পর্তুগালের কতটা প্রয়োজন, সেটাও আবার মনে করিয়ে দিলেন জেসুস।

তিনি বলেন, ‘প্রথমবার দল ঘোষণার সময় আমি বলেছিলাম, “আমার তোমাকে দরকার, আমার তোমাকে দরকার। তুমি খেলো বা না খেলো, তোমাকে আমার কাছে থাকতে হবে।” এখনো আমি একই কথা বলছি।’

এদিকে সিআর সেভেনের না থাকাও পর্তুগালের উড়ন্ত ফর্মে বাধা হয়নি। বরং টানা চার ম্যাচে জিতে দুই ম্যাচ হাতে রেখেই নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। তার বদলে শুরুর একাদশে খেলা গন্সালো রামোস টানা তিন ম্যাচেই নাম তুলেছেন স্কোর শিটে।

সর্বশেষ সংবাদ

বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী

বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ