ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। দীর্ঘ অভিনয় জীবনে নানা চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নিজের ভাবনা ও ব্যক্তিগত মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেতা।
সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করে ভিন্ন আবহে ধরা দিয়েছেন মিশা সওদাগর। ছবিতে সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি এবং মুখভর্তি সাদা দাড়িতে দেখা গেছে তাকে। ছবিটি প্রকাশের পরই তা নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।
ছবির ক্যাপশনে মিশা সওদাগর লিখেছেন, ‘দুনিয়াদারি হোক যাই। ভেতরে রবের জিকির চাই। শুভ সকাল।’
তার এই পোস্টে ভক্তরা নানা মন্তব্য করেছেন। অনেকেই অভিনেতার সাদাসিধে ও শান্ত এই লুকের প্রশংসা করেছেন। কেউ কেউ ছবির সঙ্গে ক্যাপশনের সামঞ্জস্যের কথাও উল্লেখ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনবোধ কিংবা ব্যক্তিগত ভাবনা নিয়ে মিশা সওদাগরের পোস্ট নতুন নয়। সিনেমার কাজের আপডেটের পাশাপাশি বিভিন্ন সময় নিজের উপলব্ধি ও ব্যক্তিগত মুহূর্তও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার সাদা পোশাক, টুপি ও সাদা দাড়িতে মিশার এই ছবি এবং তার লেখা ক্যাপশন ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

