spot_img

সালমান মুক্তাদিরের বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন রাশেদ খাঁন

অবশ্যই পরুন

স্টুডিওতে হামলার ঘটনায় বক্তব্য দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তার বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, পুরো ঘটনা না জেনে মন্তব্য করেছেন সালমান মুক্তাদির।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা ঘটে। পরে এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, বিএনপির লোকজনকে চাঁদা না দেয়ায় তার স্টুডিওতে ভাঙচুর চালানো হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খাঁন বলেন, নিউগিনি প্রোপার্টিজের মালিক নাজিম উদ্দীন আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাও রয়েছে। তার ভাষ্য, ওই জমি নিয়ে আগে থেকেই বিরোধ ছিল।

তিনি বলেন, নিউগিনি প্রোপার্টিজের সংলগ্ন এলাকায় সাবেক কয়েকজন সরকারি কর্মকর্তার ২৩ কাঠা জমি রয়েছে। এর মধ্যে ৮ কাঠা জমি নিয়ে বিরোধ চলছে। সাবেক সরকারি কর্মকর্তাদের অভিযোগ, প্রভাব বিস্তার করে ওই ৮ কাঠা জমি দখল করেছেন নাজিম উদ্দীন।

তিনি আরও বলেন, সম্প্রতি নাজিম উদ্দীনের কাছ থেকে ৫ হাজার বর্গফুট জায়গা ভাড়া নিয়ে স্টুডিও করেন সালমান মুক্তাদির। একই সময়ে নিউগিনি প্রোপার্টিজের পক্ষ থেকে তিনটি নতুন গেট দেয়া হয়, যাতে অন্য জমির মালিকেরা ভেতরে প্রবেশ করতে না পারেন।

ফেসবুকে রাশেদ খাঁন লিখেন, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাবেক সরকারি কর্মকর্তারা লোক ভাড়া করে গেট ভাঙতে যান। এ সময় নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর করা হয়। দখল ও পাল্টা দখলের সঙ্গে বিএনপির কিংবা কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই।

তার দাবি, পুরো ঘটনার সঙ্গে বিএনপিকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। সালমান মুক্তাদিরের উচিৎ ছিল সব পক্ষের সঙ্গে কথা বলে পুরো ঘটনা জেনে এরপর মন্তব্য করা। তার দাবি, তা না করে বিএনপির লোকজনকে চাঁদা না দেয়ায় স্টুডিও ভাঙচুর করা হয়েছে বলে মন্তব্য করেছেন সালমান।

সর্বশেষ সংবাদ

‘কিলার’ মিলারের তাণ্ডবে পুড়ল অস্ট্রেলিয়া

বয়সটাকে স্রেফ সংখ্যা বানিয়ে ফেললেন ‘কিলার মিলার’ খ্যাত ডেভিড মিলার। ৩৭ পেরোনো এই ব্যাটসম্যান ২২ গজে এখনো যেভাবে ছুটছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ