spot_img

যেকোনো মূল্যে নদ-নদী, খালের বেদখল হয়ে যাওয়া জমি সরকার পুনরুদ্ধার করবে

অবশ্যই পরুন

যেকোনো মূল্যে নদ-নদী, খালের বেদখল হয়ে যাওয়া জমি সরকার পুনরুদ্ধার করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জিরানি-ত্রিমোহনী ঘাটে খাল পুনরুদ্ধার, সংস্কার প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ঢাকার নদীগুলোকে একটি নেটওয়ার্কের আওতায় আনবে সরকার। একইসাথে সুয়ারেজ লাইনগুলো ঢাকার বাইরে নিয়ে যাওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, নদী রক্ষা ও গাইড ওয়াল নির্মাণ কাজ শুরু হয়েছে।

তিনি জানান, ঢাকা দক্ষিণে ২৬টি ও উত্তরে ২৯টি খাল পূনঃখনন করে খালের পানি নদীতে ফেলার পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার।

পরিদর্শন কার্যক্রমে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামসহ সরকারের ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘কিলার’ মিলারের তাণ্ডবে পুড়ল অস্ট্রেলিয়া

বয়সটাকে স্রেফ সংখ্যা বানিয়ে ফেললেন ‘কিলার মিলার’ খ্যাত ডেভিড মিলার। ৩৭ পেরোনো এই ব্যাটসম্যান ২২ গজে এখনো যেভাবে ছুটছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ