spot_img

ব্লু ইকোনমির উন্নয়নে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার: নৌ-পরিবহনমন্ত্রী

অবশ্যই পরুন

ব্লু ইকোনমির উন্নয়নে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সরকার এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। নৌখাতে অমিত সম্ভাবনা থাকলেও দীর্ঘদিন তা কাজে লাগানো হয়নি বলে জানান তিনি।

রোববার ( ২৭ সেপ্টেম্বর) বিশ্ব নৌ দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন নৌ-পরিবহনমন্ত্রী।

তিনি আরও বলেন, নৌখাতের সম্ভাবনা কাজে লাগাতে বন্দর আধুনিকায়ন ও স্বয়ংক্রিয়করণের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে আরও ডিজিটালাইজেশন প্রয়োজন।

নৌ-পরিবহনমন্ত্রী জানান, আন্তর্জাতিক পর্যায়ে কিছু প্রতিবন্ধকতার কারণে এই সেক্টরে এগিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার এসব প্রতিবন্ধকতা দূর করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে।

দেশের সামগ্রিক স্বার্থে নৌখাতকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বলেন, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগানো সম্ভব নয়।

পাশাপাশি সমুদ্রসীমার নিরাপত্তা, তথ্য বিনিময় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

এদিকে, নিরাপদ, সবুজ ও বিশ্বমানের সামুদ্রিক বাংলাদেশ গড়তে নীতি ও অঙ্গীকারের বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন অনুষ্ঠানের অন্যান্য বক্তারা।

সর্বশেষ সংবাদ

জাতিসংঘে ভারতের সন্ত্রাসবাদের অভিযোগের জবাব দিল পাকিস্তান

ভারতের অভিযোগের জবাবে পাকিস্তান বলেছে, ভারতই পাকিস্তানের বিরুদ্ধে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী —তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও বেলুচিস্তান লিবারেশন আর্মিকে (বিএলএ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ