spot_img

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।

স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হোটেল হায়াত গ্র্যান্ড সেন্ট্রালে দ্বিপক্ষীয় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব একেএম নাজমুল হক।

তিনি জানান, দ্বিপক্ষীয় এ বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রসঙ্গত, জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরকালে তিনি জাতিসংঘের মূল অধিবেশনের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ এবং বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিচ্ছেন।

সর্বশেষ সংবাদ

সালমান মুক্তাদিরের বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন রাশেদ খাঁন

স্টুডিওতে হামলার ঘটনায় বক্তব্য দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তার বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ