spot_img

জয়ী হয়েছি, এবার কঠোর আঘাতের মাধ্যমে বিজয় সুসংহত করব: ইরান

অবশ্যই পরুন

ইরানের সেনাপ্রধান আমির হাতামি বলেছেন, ‘যুদ্ধ শেষ হয়নি’—যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিজয়ের দাবি করে আরও সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার কথা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি এবং এটি একটি ‘সংকটপূর্ণ ও নির্নায়ক’ পর্যায়ে প্রবেশ করেছে। ইরান যুদ্ধে বিজয়ী হয়েছে। তবে একই সঙ্গে তিনি বলেছেন, ইরানকে নিজেদের অর্জন আরও সুসংহত করতে হবে।

আজ রোববার একটি সামরিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ইরানের সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ হাতামি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের যেকোনো নতুন সামরিক পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত রয়েছে। তিনি সংঘাতকে এখনো অসমাপ্ত হিসেবে বর্ণনা করেন।

হাতামি বলেন, ‘যুদ্ধ শেষ হয়নি, আমরা জয়ী হয়েছি; তবে এই বিজয়কে সুসংহত করতে হবে। আগ্রাসী শত্রু, যে কঠোর আঘাত পেয়েছে, তাকে এখনো প্রিয় ইরানি সৈন্যদের কাছ থেকে আরও কঠোর আঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে।’

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই তার এই মন্তব্য এসেছে। ইরানের সামরিক কর্মকর্তারা বারবার সতর্ক করে আসছেন যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নতুন করে হামলা চালালে ইরান পাল্টা সামরিক পদক্ষেপ নিতে পারে।

এর আগে চলতি মাসে হাতামি ও ইরানের আইআরজিসি প্রধান আহমদ ওয়াহিদি যুদ্ধক্ষেত্রের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ইরানের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী রাখার ওপর গুরুত্ব দেন।

সূত্র: সানডে গার্ডিয়ান

সর্বশেষ সংবাদ

সালমান মুক্তাদিরের বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন রাশেদ খাঁন

স্টুডিওতে হামলার ঘটনায় বক্তব্য দিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তার বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ