spot_img

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক কে হচ্ছেন?

অবশ্যই পরুন

লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়ার পর আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অধিনায়কত্বের দায়িত্ব পেতে যাচ্ছেন ক্রিশ্চিয়ান রোমেরো। বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার কথা রয়েছে মেসির। এর আগেই দলের নেতৃত্বে পরিবর্তনের বিষয়টি জানালেন স্কালোনি।

চলতি ফিফা উইন্ডোতে বেনিনের বিপক্ষে ম্যাচের আগে আরও দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী ১ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে এবং ৪ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্যেই মেসি-পরবর্তী অধিনায়ক হিসেবে রোমেরোর নাম নিশ্চিত করলেন স্কালোনি।

টিওআইসি স্পোর্টসকে আর্জেন্টিনার কোচ বলেন, ‘অধিনায়ক হবে রোমেরো। মেসি ও ওতামেন্দির পর সে এমনিতেই তৃতীয় অধিনায়ক ছিল। এমিলিয়ানো মার্টিনেজ আছে, সেও আর্মব্যান্ড পরতে পারে। রদ্রিগো ডি পল, যে এই দুটি ম্যাচে থাকবে না, সেও অধিনায়ক হতে পারে। লাওতারো মার্টিনেজও পরতে পারে।’

রোমেরো আনুষ্ঠানিকভাবে নতুন অধিনায়ক হলেও এর আগে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। দলের নিয়মিত অধিনায়করা না থাকায় এরই মধ্যে তিনবার আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন টটেনহ্যাম হটস্পারের এই ডিফেন্ডার।

২০২৫ সালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ে প্রথমবার আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে মাঠে নামেন রোমেরো।

মেসির পর আর্জেন্টিনার নেতৃত্বের দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে রোমেরোর পাশাপাশি এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো ডি পল ও লাওতারো মার্টিনেজের নামও আলোচনায় ছিল। তবে শেষ পর্যন্ত রোমেরোকেই পরবর্তী নিয়মিত অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন স্কালোনি।

সর্বশেষ সংবাদ

নায়কের স্ত্রী পছন্দ না করায় সিনেমা থেকে বাদ পড়েছিলেন তাপসী

সবকিছুই ঠিকঠাক ছিল। সিনেমার গল্প চূড়ান্ত, কথাবার্তা শেষে শুটিংয়ের জন্য নিজের শিডিউলও দিয়ে রেখেছিলেন। কিন্তু হঠাৎ করেই বদলে গেল...

এই বিভাগের অন্যান্য সংবাদ