spot_img

এক চুলও ছাড় দেব না: ইরান

অবশ্যই পরুন

ইরান তার শত্রুর কাছে এক চুলও ছাড় দেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি। ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে বিভিন্ন অপারেশনাল ঘাঁটি পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম এবং মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পরিদর্শনকালে জেনারেল কারামি বলেন, ‘ঈশ্বরের কৃপায়, ‘পবিত্র প্রতিরক্ষা’র সময়কালে [১৯৮০-১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধ] আমরা যেমন শত্রুর কাছে এক চুলও ছাড় দিইনি, ঠিক তেমনই এবারও দেব না; আর ভবিষ্যৎ হলো মহান ইসলাম ও বীর ইরানি জাতির।’

এ সময় তিনি দেশের সুরক্ষায় ‘প্রতিরোধ ও অবিচলতার পথ’ অব্যাহত রাখার ওপরও কঠোর জোর দেন। আঞ্চলিক ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই আইআরজিসির শীর্ষ এই কমান্ডারের পক্ষ থেকে এমন শক্ত বার্তা এল। আল জাজিরা

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের ৩ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণ এবং প্রাণীর প্রতি সদয় আচরণের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

এই বিভাগের অন্যান্য সংবাদ