spot_img

ইরানি এয়ারলাইন্সে যুক্তরাষ্ট্রের ‘অবৈধ’ নিষেধাজ্ঞার বিরোধীতা চীনের

অবশ্যই পরুন

ইরানের এয়ারলাইন্সগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিষেধাজ্ঞার বিরোধীতা করেছে চীন। বেইজিং বলেছে, আন্তর্জাতিক আইনের ভিত্তি বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া আরোপ করা একতরফা নিষেধাজ্ঞার বিরোধী তারা।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘চীন সবসময় এমন অবৈধ একতরফা নিষেধাজ্ঞার বিরোধীতা করে, যার আন্তর্জাতিক আইনি ভিত্তি নেই এবং যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনও পায়নি।’

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানি এয়ারলাইন্সগুলোর বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়ার একদিন পর চীনের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এলো।

সোমবার (২১ সেপ্টেম্বর) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার চাপে কয়েক দিনের মধ্যেই ‘বিশ্বজুড়ে সব ইরানি এয়ারলাইন্স বন্ধ হয়ে যাবে’। তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর অংশ হিসেবেই এমন পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

যুক্তরাষ্ট্রের এই অবস্থানের সমালোচনা করে চীন বলেছে, আন্তর্জাতিক আইনের বাইরে গিয়ে কোনো দেশের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপ করা উচিত নয়।

এদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৃহস্পতিবারের বৈঠকের আগে এই মন্তব্য করল বেইজিং। বাণিজ্য, প্রযুক্তি ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটন-বেইজিং উত্তেজনার মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই নেতার এই বৈঠক।

সর্বশেষ সংবাদ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিদায়ী ভাষণে বিশ্ব নেতাদের প্রতি এক জোরালো আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।...

এই বিভাগের অন্যান্য সংবাদ