spot_img

কোনো সীমাবদ্ধতা ছাড়াই যেকোনো স্থানে ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের: গালিবাফ

অবশ্যই পরুন

ইরান তার ইচ্ছানুযায়ী যেকোনো লক্ষ্যবস্তুতে কোনো ধরনের সীমাবদ্ধতা বা বাধা ছাড়াই সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্রের সাথে চলমান পরোক্ষ আলোচনায় ইরানের প্রধান মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করা গালিবফ বলেন, বর্তমান সমন্বিত হাইব্রিড সংঘাত—তা অর্থনৈতিক, সামরিক, কূটনৈতিক কিংবা অন্য যেকোনো রূপেই হোক না কেন—ইরান কখনোই এতে নতি স্বীকার করবে না কিংবা দেশকে স্থবির হয়ে পড়তে দেবে না।

পার্লামেন্ট স্পিকার আরও জোর দিয়ে উল্লেখ করেন, ইরান বরাবরের মতোই পূর্ণ শক্তি দিয়ে যেকোনো হুমকির সমুচিত জবাব দেবে। অতীতের মতো এবারও তেহরান তার কৌশলগত শক্তিমত্তা দিয়ে প্রতিটি ক্ষেত্রে শত্রুপক্ষকে পুরোপুরি ক্ষমতাহীন ও পর্যুদস্ত করে ছাড়বে।

সর্বশেষ সংবাদ

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব

দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ৫ দফা সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক...

এই বিভাগের অন্যান্য সংবাদ