spot_img

জাকার্তায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা

অবশ্যই পরুন

ফিফা আসিয়ান কাপ সামনে রেখে ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিমানবন্দরে পৌঁছালে হামজাকে উষ্ণ অভ্যর্থনা জানান জাতীয় ফুটবল দলের টিম ম্যানেজার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আমিরুল ইসলাম (বাবু)।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে জাকার্তায় পৌঁছায় বাংলাদেশ দল। দীর্ঘ ভ্রমণের ধকল কাটিয়ে প্রথম দিনের অনুশীলনে মূলত স্ট্রেচিং ও রিকোভারি সেশনে সময় কাটান জামাল ভূঁইয়ারা।

মূলত হামজার অপেক্ষাতেই ছিল পুরো দল। অবশেষে জাকার্তায় সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটেছে। দলের সঙ্গে মিলিত হয়ে এখন পুরোদমে অনুশীলনে নামার প্রস্তুতি নিচ্ছেন এই মিডফিল্ডার।

প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপে গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া।

আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসরে বাংলাদেশের অভিযান শুরু হবে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার ঐতিহাসিক গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

সর্বশেষ সংবাদ

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

শিশুদের রোগ প্রতিরোধে গ্রাম ও শহরের সব শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার...

এই বিভাগের অন্যান্য সংবাদ