spot_img

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত ওয়ার্নার

অবশ্যই পরুন

প্রসারিত ডানহাতে হেলমেট, মুখে চওড়া হাসি, গায়ে সোনালি হলুদ অস্ট্রেলিয়ার জার্সি—সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক পৌঢ় অস্ট্রেলিয়ান ক্রিকেটারের ছবি চেনা চেনা লাগছে, তবুও অচেনা। ভালো করে খেয়াল করার পর ও আইডি-র দিকে তাকানোর পর বোঝা গেল, তিনি ডেভিড ওয়ার্নার।

অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার নিজেই তার ইনস্টাগ্রামে এমন ছবি পোস্ট করেছেন। নিজের বুড়ো বয়সের একটি এডিট করা ছবি বানিয়ে এমনি এমনি পোস্ট করেননি ওয়ার্নার। এর পেছনে গভীর অর্থ আছে। আবারও অস্ট্রেলিয়ার জাতীয় দলে ফেরার জন্য প্রস্তুত তিনি। ২০২৪ সালের শুরুতে টেস্ট, তারপর একে একে ওয়ানডে ও জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নেন।

কিন্তু আবারও দেশের স্বার্থে অস্ট্রেলিয়ার জার্সিটা পরার ইচ্ছা প্রকাশ করলেন। তিনি লিখেছেন, ‘আমার দেশের প্রয়োজনে আমি আজীবন খেলার জন্য প্রস্তুত আছি। বয়স কেবলই একটি সংখ্যা বন্ধু।’ পোস্টটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তোলে। তবে ধারণা করা হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের জন্য আনুষ্ঠানিক ঘোষণার চেয়ে এটি ঠাট্টার ছলেই করেছেন ওয়ার্নার।

সর্বশেষ সংবাদ

ইসরায়েলের তৈরি ৪টি স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেম পেলো চেক প্রজাতন্ত্র

ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমসের কাছ থেকে কেনা চারটি স্পাইডার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবকটি হাতে পেয়েছে চেক প্রজাতন্ত্র। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ