spot_img

বিশেষ দিনে মুক্তি পাচ্ছে ‘গোলমাল ৫

অবশ্যই পরুন

বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’-এর নাম শুনলেই চোখে ভেসে ওঠে একদল যুবকের হাস্যরসে ভরা অনবদ্য পরিবেশনা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি এই ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘গোলমাল ৫’-এর মুক্তির তারিখ প্রকাশ করা হয়েছে; ২০২৭ সালের ৮ জানুয়ারি প্রেক্ষাগৃহে সিনেমাটি আসার ঘোষণা দিয়েছে নির্মাতারা।

এর আগে ২০০৮ সালের ‘গোলমাল রিটার্নস’, ২০১০ সালের ‘গোলমাল ৩’ কিংবা ২০১৭ সালের ‘গোলমাল এগেইন’—সবগুলোই মুক্তি পেয়েছিল দীপাবলির মতো বড় উৎসবে। ২০০৬ সালের প্রথম ছবিটির মতো এবারও কোনো বড় ধর্মীয় বা জাতীয় উৎসব ছাড়াই প্রেক্ষাগৃহে নামছে ‘গোলমাল ৫’।

তবে দীপাবলি বা ঈদের মতো বড় উৎসব ছেড়ে কেন নতুন বছরের শুরুতে ছবি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হলো? এর নেপথ্যে রয়েছে পরিচালক রোহিত শেট্টির সুচিন্তিত ব্যবসায়িক কৌশল।

ট্রেড অ্যানালিস্ট ও বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, আগামী বছরের জানুয়ারির এই তারিখটি বেছে নেওয়ার পেছনে বক্স অফিসে টিকে থাকার কথা উঠে আসছে। মূলত, চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে ভারতে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘কিং’। এছাড়াও ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-ও সে সময় প্রেক্ষাগৃহে চলবে প্রায় সমানতালে।

দ্বিতীয়ত, গুজরাটে রোহিত শেট্টির চলচ্চিত্রের বাণিজ্যিক সাফল্য সব সময়ই অসাধারণ। আগামী ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির ছুটিকে কেন্দ্র করে সিনেমাটির দ্বিতীয় সপ্তাহে গুজরাট থেকে বড় আয়ের সুযোগ রয়েছে। এছাড়া ২১ জানুয়ারি সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তির আগে টানা দুই সপ্তাহ প্রেক্ষাগৃহে একচ্ছত্র রাজত্ব করার সুযোগ পাবে ‘গোলমাল ৫’। তাই খানিকটা পিছিয়ে আগামী বছর ৮ জানুয়ারিতে ‘গোলমাল ৫’ মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে নির্মাতারা।

মূলত ২০১১ সালের ‘সিংহাম’, ২০১৭ সালের ‘গোলমাল এগেইন’ থেকে শুরু করে করোনাকালের ‘সূর্যবংশী’—গুজরাটে বারবার বক্স অফিস রেকর্ড গড়েছেন রোহিত শেট্টি। সেই ঐতিহাসিক জনপ্রিয়তাকে পুঁজি করেই কোনো বড় উৎসবের সাহায্য ছাড়া আগামী বছরের জানুয়ারিতে নতুন চমক দিতে যাচ্ছে ‘গোলমাল ৫’।

উল্লেখ্য, সিনেমাটির বেশির ভাগ দৃশ্যের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। সিনেমাটিতে অভিনয় করছেন অক্ষয় কুমার, অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, কুণাল খেমু, তুষার কাপুর এবং শারমান যোশীর মতো তারকারা।

সর্বশেষ সংবাদ

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কাবাডিতে বাংলাদেশের শুভসূচনা

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে এই জয় তুলে নেয় লাল-সবুজ বাহিনী। প্রথমার্ধে বাংলাদেশের...

এই বিভাগের অন্যান্য সংবাদ