সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন অভিনেতা সাইদুর রহমান পাভেল। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেতাকে ঘিরে ভিডিওটি নিয়ে নানা মন্তব্য ও আলোচনা চলছে।
সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটিতে পাভেলকে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। ভিডিওটির বিভিন্ন দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য করছেন ব্যবহারকারীরা।
যেভাবে পরিচিতি পান পাভেল
ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে রানারআপ হওয়ার মাধ্যমে আলোচনায় আসেন সাইদুর রহমান পাভেল। দেশে ফিরে স্টেজ শো ও বিভিন্ন ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে কাজ শুরু করেন তিনি।
তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় তাঁর। পরে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান।
এরপর একই নির্মাতার ‘ফিমেল ১’, ‘ফিমেল ২’, ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ ও ‘হাউ সুইট’সহ বিভিন্ন নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন পাভেল।

