spot_img

ক্যানসারে মারা গেলেন জাপানি-কোরিয়ান অভিনেত্রী নাকামুরা ইউরি

অবশ্যই পরুন

মলাশয়ের ক্যানসার বা রেকটাল ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন জাপানি-কোরিয়ান অভিনেত্রী নাকামুরা ইউরি। গত ১ সেপ্টেম্বর মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৪৪ বছর বয়স হয়েছিল এ তারকার।

ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বর নাকামুরা ইউরির এজেন্সি আলফা থেকে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। বিবৃতিতে জানানো হয়েছে, ১৩ বছর আগে ক্যানসার শনাক্ত হয়েছিল অভিনেত্রীর। ওই সময় তিনি নিজে এবং প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে, কাজের জায়গায় লোকজনকে রোগের নাম বলা ঠিক হবে না। এতে বাকিরা অকারণেই চিন্তিত হয়ে পড়বেন।

এরপর নাকামুরা ইউরির ক্যানসার নিয়ন্ত্রণে আসে এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি পর্দার কাজও নিয়মিত চালিয়ে যেতে থাকেন নাকামুরা ইউরি। পরবর্তীতে ২০২৫ সালের জানুয়ারিতে পুনরায় ক্যানসার শনাক্ত হয় তার। ওই সময় অস্ত্রোপচার সম্পন্ন হরেও করে ক্যানসারা সারা শরীরে ছড়িয়ে পড়ার তথ্য পাওয়া যায়।

সে সময় পরিপূর্ণ সুস্থ হওয়া সম্ভব নয় জেনে রোগটি নিয়ন্ত্রণের দিকে মনোযোগ দেন অভিনেত্রী। এজেন্সির ভাষ্যমতে―আরও দীর্ঘ ও প্রাণবন্ত জীবনযাপন করার লক্ষ্য নির্ধারণ করেন নাকামুরা ইউরি। চিকিৎসক তাকে কাজ চালিয়ে যেতে উৎসাহিত করেন এবং তিনিও সেটি করতে থাকেন। পরবর্তীতে চলতি বছরের আগস্টে অন্ত্রের বাধার (বাওয়েল অবস্ট্রাকশন) শিকার হলে জানতে পারেন, তার জীবনের সময় শেষ হয়ে আসছে।

অভিনেত্রীর এজেন্সি জানিয়েছে, নাকামুরা ইউরি ধীরস্থিরভাবে এই সংবাদের মুখোমুখি হন এবং পরিবার ও প্রিয়জনদের সঙ্গে কাটানো শেষ মুহূর্তগুলোয় একটি সুন্দর ও স্নিগ্ধ হাসি বজায় রেখেছিলেন। তার ৩০ ও ৪০-এর দশকের অধিকাংশ সময় রোগের সঙ্গে লড়াই করে কেটেছে। একইসঙ্গে চমৎকার কিছু মানুষের সঙ্গে পরিচয়, আনন্দ ও পূর্ণতায়ও ভরপুর ছিল সময়গুলো।

উল্লেখ্য, জাপানের ওসাকা প্রিফেকচারে অবস্থিত নেয়াগাওয়া শহরে জন্মগ্রহণ করা মিশ্র বংশোদ্ভূত নাকামুরা ইউরি। তার বাবা ছিলেন তৃতীয় প্রজন্মের জাইনিচি কোরিয়ান (জাপানে বসবাসকারী কোরিয়ান) এবং মা ছিলেন দক্ষিণ কোরিয়া ও জাপান- উভয় দেশের নাগরিক।

নাকামুরা ইউরি সরাসরি অভিনয়ে আগমন করেননি। ১৯৯৬ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘আছায়ান’-এ গান গাওয়ার অডিশনে উত্তীর্ণ হয়ে পরবর্তীতে বান্ধবী মারি ইজাওয়ার সঙ্গে ‘ইউরিমারি’ নামে একটি সংগীতের জুটি গড়ে তোলেন। ১৯৯৮ সালে জুটিটির অভিষেক হয় এবং পরের বছর তা ভেঙে যায়। তারপরই অভিনয়ের দিকে মনোযোগ দেন নাকামুরা ইউরি।

২০০০ ও ২০১০-এর দশকে উৎসবমুখী সিনেমার পাশাপাশি মূলধারার বিভিন্ন সিনেমায় অভিনয় করে শক্তিশালী ক্যারিয়ার গড়ে তোলেন নাকামুরা ইউরি। ক্যারিয়ারে ‘আফটার দ্য স্টর্ম’ (২০১৬), দুর্যোগভিত্তিক ড্রামা ‘ফুকুশিমা ৫০’ (২০২০) এবং সায়েন্স ফিকশন সিনেমা ‘আর্ক’ (২০২১)-এ অভিনয় করেছেন। নেটফ্লিক্স ড্রামা ‘বিয়ন্ড গুডবাই’ (২০২৪) এবং একটি কোরিয়ান প্রোডাকশন টিমের সঙ্গে তৈরি ফরাসি সিনেমা ‘লেস এমেতিভস অ্যানোনিমস’র জাপানি রিমেক সিরিজ ‘রোমান্টিকস অ্যানোনিমাস’ (২০২৫)-এও কাজ করেছেন তিনি।

সর্বশেষ সংবাদ

বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ নি‌য়ে বাংলাদেশ-ইইউর আলোচনা

বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ নি‌য়ে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে আলোচনা হয়েছে। দীর্ঘদিনের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার...

এই বিভাগের অন্যান্য সংবাদ