spot_img

কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাবে সমর্থন ইইউ প্রধানের

অবশ্যই পরুন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম ‘সহযোগী সদস্য’ হিসেবে কানাডাকে যুক্ত করার প্রস্তাবে সমর্থন জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন। খবর বিবিসির।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি বলেন, কানাডার জন্য ইইউয়ের দরজা আরও ঘনিষ্ঠ সম্পর্কের দিকে খুলে দিতে চান। তবে এটি কোনো দেশের বিরুদ্ধে জোট নয়, বরং অভিন্ন শক্তি বাড়ানোর উদ্যোগ বলেও উল্লেখ করেন তিনি।

ফন ডার লিয়েন বলেন, ইউরোপের জন্য অংশীদারিত্ব একটি কৌশলগত সিদ্ধান্ত। একই সঙ্গে এটি আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থায় যে ভাঙন তৈরি হয়েছে, তারও একটি প্রতিক্রিয়া।

বক্তব্যের সময় পার্লামেন্টে উপস্থিত ছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বৃহস্পতিবার তার ইউরোপীয় পার্লামেন্টে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সম্প্রতি কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা বেড়েছে। গত মাসে দুই দেশের বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর নতুন করে শুল্ক আরোপের উদ্যোগ নেয় উভয় পক্ষ। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডাকে ‘৫১তম অঙ্গরাজ্য’ করার মন্তব্যও দুই দেশের সম্পর্কের টানাপোড়েন বাড়িয়েছে।

কানাডার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে যুক্তি দিয়ে ফন ডার লিয়েন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জলবায়ু পরিবর্তন, ভূরাজনীতি, ইউক্রেন, প্রতিরক্ষা, কাঁচামাল ও সরবরাহ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে ইউরোপ ও কানাডার দৃষ্টিভঙ্গির মিল রয়েছে।

তিনি বলেন, কানাডা ও ইউরোপ গণতন্ত্রে বিশ্বাস করে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করে আসছে।

তবে ইইউতে ‘সহযোগী সদস্য’ নামে কোনো আনুষ্ঠানিক ব্যবস্থা বর্তমানে নেই। এ ধরনের কোনো কাঠামো তৈরি হলে তা বাস্তবায়নে কয়েক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এর আগে ইউক্রেনকে এমন একটি বিশেষ মর্যাদা দেওয়ার প্রস্তাব উঠেছিল। তবে ইইউয়ের কিছু সদস্য দেশ কানাডার ক্ষেত্রে নতুন কোনো সদস্যপদ তৈরির বদলে বিদ্যমান বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি আরও শক্তিশালী করার পক্ষে অবস্থান নিয়েছে।

এদিকে, ইউরোপের নিরাপত্তা জোরদারে যুক্তরাজ্য ও ইউক্রেনকে অন্তর্ভুক্ত করে একটি ‘ইউরোপীয় নিরাপত্তা পরিষদ’ গঠনের প্রস্তাবও দিয়েছেন ফন ডার লায়েন। রাশিয়ার হুমকির প্রেক্ষাপটে এ উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

নিজের বক্তব্যে তিনি ইউরোপীয় নাগরিকদের জীবনযাত্রার ব্যয়, প্রযুক্তির দ্রুত পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবং শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ও তুলে ধরেন।

সর্বশেষ সংবাদ

এমপির প্রেমে হাবুডুবু ক্রিকেটার, অবশেষে বিয়ের তারিখ চূড়ান্ত

ভারতীয় ক্রিকেটার রিংকু সিং ও সমাজবাদী পার্টির (এসপি) সংসদ সদস্য প্রিয়া সরোজের বিয়ের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৪ ডিসেম্বর...

এই বিভাগের অন্যান্য সংবাদ