spot_img

আর্জেন্টিনার পরবর্তী ৩ ম্যাচের সূচি প্রকাশ

অবশ্যই পরুন

২০২৬ ফিফা বিশ্বকাপের পর প্রথমবারের মত মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। বিশ্বকাপ-পরবর্তী প্রথম ফিফা উইন্ডোতে ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। সোমবার এমনই খবর দিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ফিফা উইন্ডো। এর মধ্যে ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ৩ অক্টোবর মনুমেন্টালে বুরকিনা ফাসো ও ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে বিশ্বকাপের রানার্সআপরা।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষ, ম্যাচের দিন ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। তবে এখনো অপেক্ষা করা হচ্ছে ফিফার অনুমোদনের জন্য। ম্যাচগুলো ‘ক্লাস এ’ হিসেবে স্বীকৃতি পাবে কি না, সে বিষয়ে ফিফার সিদ্ধান্ত আসার কথা মঙ্গলবার সকালে।

ম্যাচগুলো ক্লাস এ হলে বিশ্বকাপ ফাইনালের পর সংঘর্ষে জড়ানোর ঘটনায় নিষিদ্ধ লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা এসব ম্যাচে নিজেদের নিষেধাজ্ঞা কাটাতে পারবেন। একই সঙ্গে ম্যাচগুলো ফিফা র‌্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে এবং খেলোয়াড়দের জাতীয় দলের পরিসংখ্যানেও যুক্ত হবে।

প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া কয়েকজন তরুণ খেলোয়াড়কেও সুযোগ দেওয়া হতে পারে। অনুশীলন শুরু হতে পারে ২২ বা ২৩ সেপ্টেম্বর এজেইজা ক্যাম্পে।

এই ম্যাচগুলোর আগে কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে বড় প্রশ্ন। বিশ্বকাপের পর থেকেই তার দায়িত্বে থাকা নিয়ে আলোচনা চলছে। এএফএর চাওয়া, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিই দায়িত্বে থাকুন। বিষয়টি তাকে জানানো হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি আর্জেন্টাইন কোচ।

তবে স্কালোনিকে সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো ধরনের চাপ দিতে চায় না এএফএ। বরং তার কাছের মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেছে তারা। কোচিং স্টাফের বেশিরভাগ সদস্যই স্কালোনির সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে ইতিবাচক। তবে শেষ সিদ্ধান্ত স্কালোনিরই।

ফিরবেন কি মেসি?

সবকিছুর মাঝে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের আশা, মেসিকে শেষবার সাদা- আকাশী নীল জার্সিতে মাঠে নামতে দেখতে পাবেন তাঁরা। গত মাসের শেষদিন অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বলিভিয়া, বুরকিনা ফাসো কিংবা বেনিনের বিপক্ষে ম্যাচগুলোর কোনো একটিতে মেসিকে দেখা যায় কি না সেটিই এখন বড় প্রশ্ন।

সর্বশেষ সংবাদ

রমজান শুরু হতে আর কত দিন, জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ

নতুন বছর শুরু হতে আরও তিন মাস বাকি। তবে এরমধ্যেই ধর্মপ্রাণ মুসল্লিদের চোখ ২০২৭ সালের ক্যালেন্ডারে। কবে নাগাদ পবিত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ