spot_img

‘এবারের ব্যালন ডি’অর আমার প্রাপ্য’- দাবি ইয়ামালের

অবশ্যই পরুন

ক’দিন আগে নিজেকে ব্যালন ডি অর জেতার একমাত্র যোগ্য বলেছিলেন কিলিয়ান এমবাপ্পে। এবার সেই তালিকায় নাম লেখালেন লামিন ইয়ামাল। ইয়ামাল বলছেন, ব্যালন ডি অর জেতার একমাত্র যোগ্য তিনিই। যদিও বর্ষসেরা দুই ফুটবলারের তালিকায় নিজের সাথে এমবাপ্পেকেও রাখছেন তিনি।

মূলত, সারাবছরই লামিনে ইয়ামাল আলোচনায় থাকেন। মাঠের নান্দনিকতা যতটা না আলোচনা বাড়ায়, তার চেয়েও বেশি কখনো গার্লফ্রেন্ড নিয়ে, কখনো লাইফস্টাইলের জন্য, কখনো আবার প্রেস কনফারেন্স বা ইন্টারভিউতে সোজা-সাপ্টা জবাবে। যেমন কয়েকদিন আগেই বলেছিলেন, দেম্বেলে তাকে ভোট দেননি; কারণ দেম্বেলে কিলিয়ান এমবাপ্পের বন্ধু।

এবার আরও একবার আলোচনায় ইয়ামাল। লা-লিগার সবশেষ ম্যাচে জোড়া গোল তো করেছেনই, আলোচনায় এসেছেন ব্যালন ডি অর নিয়ে তার এক বক্তব্যে। স্পেনের বিশ্বকাপজয়ী তারকার দাবী, ব্যালন ডি’অর জয়ের জন্য এমবাপ্পের চেয়ে তিনিই বেশি যোগ্য।

সম্প্রতি মুভিস্টারের অনুষ্ঠান ইউনিভার্সো ভালদানো-র সঙ্গে কথা বলেছেন ইয়ামাল। বার্সা তারকার ইন্টারভিউ আগামী শুক্রবার প্রকাশিত হবে। কিন্তু সেই ইন্টারভিউয়ের কিছু অংশ প্রকাশিত হওয়ার পরই আলোচনা শুরু হয়েছে; ইয়ামাল সাফ জানিয়ে দিয়েছেন ব্যালন ডি অর জয়ের জন্য তিনিই সবচেয়ে এগিয়ে।

ইয়ামাল বলেন, ‘আমি ব্যালন ডি’অর কাকে দিবো? আমি সত্যিই মনে করি, খুব সম্ভবত দুজন খেলোয়াড় আছেন, যারা বিশ্বসেরা। আমার কাছে কিলিয়ান এমবাপে ও আমি সেরা দুই খেলোয়াড়। যারা ম্যাচ দেখে তারা তা ভালো করেই জানে। তবে এই বছর আমি এই পুরষ্কার পাওয়ার যোগ্য’

অবশ্য শুধু ইয়ামালই না, এমবাপ্পেও নিজেকেই সেরা মানছেন। কয়েকদিন আগে দেওয়া এক সাক্ষাতকারে ফ্রেঞ্চ ক্যাপ্টেনও দাবী করেছেন, এবারের বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার হাতে তোলার জন্য তিনিই সবচেয়ে যোগ্য।

এমবাপ্পে বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি যে ব্যালন ডি’অর পুরস্কারটি খেলোয়াড়ের পারফর্ম্যান্স দেখে দেওয়া উচিত। অবশ্যই এখানে দলীয় দিকও আছে, যা গুরুত্বপূর্ণ, কারণ ফুটবল একটি দলীয় খেলা। কিন্তু এটি একটি ব্যক্তিগত পুরস্কার। ‘আমি বিশ্বাস করি, এ বছর আমি এটি জিততে পারি। এটি আমার অন্যতম লক্ষ্য।

লন্ডনে আগামী ২৬ অক্টোবর জমকালো আয়োজনে বসবে ব্যালন ডি’অরের ৭০তম আসর। এরই মধ্যে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করা হয়েছে। গত মৌসুমে লা-লিগা, বিশ্বকাপের মতো শিরোপা জেতায় অনেকেই ইয়ামালকে এর দাবিদার ভাবছেন। মৌসুমের পারফরম্যান্স তো বটেই, স্পেনের বিশ্বকাপ জয়ও এই ভাবনার অন্যতম অনুঘটক।

সর্বশেষ সংবাদ

সরকার জনগণের ধর্মীয় ও রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

সরকার জনগণের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ