spot_img

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ

অবশ্যই পরুন

অস্ট্রেলিয়া, দুবাই ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনা নতুন অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেছেন, প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় দুদক এখনো অতীতের মতোই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সরকারের অর্থনৈতিক নীতি ও কর্মসংস্থানের কড়া সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে তরুণদের জন্য এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবে চাঁদাবাজির পথ উন্মুক্ত করে তারা নিজেদের দলের ৫০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রকাশ্যে মিছিল করাকে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেন তিনি। একই সাথে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নিষিদ্ধ সংগঠনের এই তৎপরতা ও নৈরাজ্যমূলক মিছিল প্রতিহত করতে বিএনপির পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

সংবাদ সম্মেলনে আগামী নির্বাচনের রূপরেখা তুলে ধরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবেই অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে নির্বাচনে কোনো অপশক্তি কেন্দ্র দখল কিংবা অনিয়মের চেষ্টা চালালে যুগপৎ আন্দোলনের এগারোটি দল ঐক্যবদ্ধভাবে তা রাজপথে প্রতিহত করবে বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

সর্বশেষ সংবাদ

ইয়ামালের জোড়া গোলে দারুণ জয় বার্সেলোনার

স্প্যানিশ লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে লেভান্তের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা দুর্দান্ত ফুটবল খেললেও শেষের দিকে কামব্যাক...

এই বিভাগের অন্যান্য সংবাদ