spot_img

আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে: কৃষিমন্ত্রী

অবশ্যই পরুন

আগামী দুই থেকে একদিনের মধ্যেই সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কৃষি মন্ত্রণালয়ের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, দেশে সারের কোনো সংকট নেই। একটি মহল সারের কৃত্রিম সংকট তৈরি চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

আমিন উর রশিদ বলেন, বিগত বছরের এই সময়ের তুলনায় বর্তমানে ২ লাখ মেট্রিক টন সার বেশি রয়েছে। প্রতিটা উপজেলা ও জেলা পর্যায়ে সার মনিটরিং কমিটি করে দেয়া হয়েছে।

বৈঠকে কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, মন্ত্রণালয়ের চলমান কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় দেশের কৃষির সার্বিক ব্যবস্থা নিয়ে জানতে চান প্রধানমন্ত্রী। সকল বিষয়ে দিক নির্দেশনাও দেন তিনি।

সর্বশেষ সংবাদ

নতুন ফিচার যুক্ত হলো টিকটকে, যে সুবিধা পাবেন ব্যবহারকারীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেখার পাশাপাশি পণ্য কেনাকাটার অভিজ্ঞতাও বদলে দিতে নতুন উদ্যোগ নিয়েছে টিকটক। ব্যবহারকারীদের জন্য এআই-চালিত শপিং অ্যাসিস্ট্যান্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ