spot_img

কিশোরীর করা অভিযোগে প্রেপ্তারের পর জামিনে মুক্তি পেলেন অভিনেতা রোহিত

অবশ্যই পরুন

টেলিভিশন অভিনেতা রোহিত চন্দেলকে পকসো মামলায় জামিন দিয়েছেন আদালত। ১৬ বছর বয়সী এক কিশোরীর করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। ওই কিশোরী অভিনেতার বিরুদ্ধে অনুসরণ করা, হয়রানি ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ এনেছিল।

আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে, মামলার অভিযোগকারী কিশোরী কিংবা কোনো সাক্ষীকে তিনি ভয় দেখাতে, হুমকি দিতে বা প্রভাবিত করতে পারবেন না। কোনোভাবেই অভিযোগকারী বা তার পরিবারের সঙ্গে যোগাযোগও করতে পারবেন না রোহিত। ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা অন্য কোনো মাধ্যম ব্যবহার করেও যোগাযোগ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া মামলার সঙ্গে সম্পর্কিত তথ্য জানেন এমন কাউকে সরাসরি বা পরোক্ষভাবে প্রভাবিত করা, হুমকি দেয়া কিংবা কোনো ধরনের প্রতিশ্রুতি দিয়ে আদালতের কাছে তথ্য প্রকাশে বাধা দেওয়ার চেষ্টাও করা যাবে না।

মামলার সূত্রপাত হয় এক কিশোরীর অভিযোগের পর। অভিযোগকারীর দাবি, আপত্তি জানানোর পরও রোহিত একাধিক ফোন নম্বর থেকে তার সঙ্গে বারবার যোগাযোগ করতেন। তাকে অনুসরণ করার পাশাপাশি তাকে বিভিন্ন কথা বলে হেনস্তা করে। এমনকি শারীরিকভাবে আঘাত করার অভিযোগও ছিল অভিনেতার বিরুদ্ধে।

অভিযোগের ভিত্তিতে পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় মামলা করে পুলিশ। পরে নিজের বাসা থেকে রোহিতকে গ্রেপ্তার করা হয় এবং তদন্ত চলাকালে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। মামলাটি মুম্বাইয়ের বিশেষ পকসো আদালতে বিচারাধীন।

সর্বশেষ সংবাদ

ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ, মিলছে না সন্ধান

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানথানের দিকে যাওয়া একটি সামুদ্রিক জাহাজ নিখোঁজ হয়ে গেছে। জাহাজটিতে অন্তত ২৪০ জন যাত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ