spot_img

ইসলামিক ফাউন্ডেশনকে ঘুষ, দুর্নীতি ও অন্যায়মুক্ত করে গড়ে তুলতে হবে: ধর্মমন্ত্রী

অবশ্যই পরুন

ইসলামিক ফাউন্ডেশনকে ঘুষ, দুর্নীতি ও অন্যায়মুক্ত করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, আওয়ামী লীগ শাসনামলে ইসলামিক ফাউন্ডেশনে ইসলাম ছিল না। প্রতিষ্ঠানটি আওয়ামীকরণ ও মুজিবীকরণে ব্যস্ত ছিল। এ অবস্থার উত্তরণ চান তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে ইমাম-মোয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করেছেন। ক্রমান্বয়ে সারাদেশের ইমাম-মোয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে বলেও জানান ধর্মমন্ত্রী।

ধর্মমন্ত্রী বলেন, পৃথিবীর কোথাও বিমান ভাড়া কমানো না হলেও এই সরকার হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি যাত্রীসেবার মানও বাড়ানো হয়েছে।

অনুষ্ঠান শেষে ধর্মমন্ত্রী মাসব্যাপী বইমেলার উদ্বোধন করেন। বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে শুরু হওয়া এ মেলায় দেশি-বিদেশি ২০৬টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

সর্বশেষ সংবাদ

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

সিরিজের প্রথম দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর শেষ ম্যাচে জয় নিয়ে সফর শেষ করল বাংলাদেশ ‘এ’ দল। শনিবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ