spot_img

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

অবশ্যই পরুন

সিরিজের প্রথম দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর শেষ ম্যাচে জয় নিয়ে সফর শেষ করল বাংলাদেশ ‘এ’ দল। শনিবার (১২ সেপ্টেম্বর) পচেফস্ট্রুমে সিরিজের তৃতীয় ও শেষ আনঅফিশিয়াল ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়েছে তাওহিদ হৃদয়ের দল। ১৭ ওভার হাতে রেখে পাওয়া এই জয়ে ৩ ম্যাচের সিরিজটিতে ১-০ ব্যবধানে সাফল্য পেল সফরকারীরা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশি স্পিনারদের তোপের মুখে পড়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। মাত্র ৮৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। বিপর্যয়ের মুখে স্বাগতিক অধিনায়ক মার্কিউস অ্যাকারম্যানের ৬৭ বলে ৫৪ এবং ইমরান মানেকের ৫৩ বলে ৪৩ রানের লড়াকু ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ১৮২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল।

বাংলাদেশের পক্ষে লেগ স্পিনার রিশাদ হোসেন ১০ ওভারে ৪৫ রান দিয়ে ঝুলিতে পুরেন সর্বোচ্চ ৪টি উইকেট। তাকে দারুণ সঙ্গ দেন অফ স্পিনার আলিস আল ইসলাম, যিনি ১০ ওভারে ৩৫ রান খরচায় তুলে নেন ৩টি উইকেট। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিক হাসান ও সাইফ হাসান ১টি করে উইকেট শিকার করেন।

১৮৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সাইফ হাসান ও মোহাম্মদ নাঈমের উদ্বোধনী জুটি বাংলাদেশকে শক্ত ভিত এনে দেয়। দুই ওপেনারের ৯২ রানের চমৎকার জুটিতেই জয়ের পথ সুগম হয়। সাইফ ৫৩ বলে ৬১ রান করে বিদায় নেওয়ার পর দ্রুত আরও ৩টি উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ইনিংসে। আরেক ওপেনার নাঈম শেখ ৭৭ বলে ৬০ রানের দায়িত্বশীল ইনিংস দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে আউট হন।

তবে বাংলাদেশের জিততে খুব একটা বেগ পেতে হয়নি।  অধিনায়ক তাওহিদ হৃদয়ের নেতৃত্বে ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলে জয়ের পাশাপাশি সিরিজও নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে, দুটি চার দিনের ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ ‘এ’ দল।

সংক্ষিপ্ত স্কোরবোর্ড
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল: 
৪৭.২ ওভারে ১৮২/১০ (অ্যাকারম্যান ৫৪, মানেক ৪৩; রিশাদ ৪/৪৫, আলিস ৩/৩৫)
বাংলাদেশ ‘এ’ দল: ৩৩ ওভারে ১৮৩/৫ (সাইফ ৬১, নাঈম ৬০; সিমন্ডস ২/৩১)
ফলাফল: বাংলাদেশ ‘এ’ দল ৫ উইকেটে জয়ী।

সর্বশেষ সংবাদ

৬ষ্ঠ-১০ম শ্রেণীর বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব: মাহ্দী আমিন

আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ