spot_img

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী

অবশ্যই পরুন

দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভাল ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে যেকোনো জায়গার মতোই নেতৃত্বেও একটা বড় ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে। এমন একটা অনাস্থা চলে আসছে যে, এখন রাজনীতিবিদদের সন্তানরাও রাজনীতি করতে চায় না। কিন্তু এটা অনেকে বুঝতে চায় না যে রাজনীতি করাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, রাজনীতিতে ভালো ও সৎ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ প্রসঙ্গে ইংরেজিতে একটি কথা আছে—‘ইফ ইউ ডোন্ট হ্যাভ আ গুড কুক, ইউ ক্যান্ট হ্যাভ গুড ফুড। অর্থাৎ, ভালো বাবুর্চি না থাকলে ভালো খাবার যেমন তৈরি করা সম্ভব নয়, তেমনি উপাদান যত ভালোই হোক, দক্ষ রাঁধুনি ছাড়া কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না।

তথ্যমন্ত্রী বলেন, আমরা যদি ভালো রাজনীতিবিদ তৈরি করতে না পারি, তাহলে যে স্বপ্নের কথা বলছি, তার কোনো স্থায়িত্ব থাকবে না।

তিনি আরও বলেন, অবকাঠামো উন্নয়ন, গ্যাস সরবরাহ ও শিল্পায়ন এক ধরনের উন্নয়ন। কিন্তু এখন দেশের প্রয়োজন মানসম্মত ও টেকসই উন্নয়ন। আর সে জন্য ভালো মানুষকে নেতৃত্বে আসতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, যারা বর্তমানে রাজনীতি করার সুযোগ পেয়েছেন, তাদের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্ম থেকে যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে নিয়ে আসার পথ তৈরি করা। তরুণদের রাজনীতিতে উৎসাহিত করার পাশাপাশি তাদের জন্য রাজনীতির পরিবেশ সহজ করতে হবে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে রাজনীতিতে আসতে পারে।

সর্বশেষ সংবাদ

ইরান যুদ্ধ নিয়ে অনুশোচনা নেই, নির্বাচনের পরই শেষ হবে সংঘাত: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত নিয়ে কোনো 'অনুশোচনা' নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ