spot_img

রাজনৈতিক সমাধানের মাধ্যমেই রোহিঙ্গা সংকটের অবসান সম্ভব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর রাজনৈতিক সমাধানের মাধ্যমেই দীর্ঘায়িত রোহিঙ্গা বাস্তুচ্যুতির টেকসই অবসান ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট করেছেন, এ সংকটের শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের পথ খুঁজতে চীন ও মিয়ানমারের সাথে সরাসরি আলোচনা অব্যাহত রাখবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করছে। এই ঐতিহাসিক ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ কূটনৈতিক সুযোগকে কাজে লাগিয়ে জাতিসংঘের মতো বৈশ্বিক বহুপক্ষীয় ফোরামে রোহিঙ্গা সংকটকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দৃশ্যমান করতে বাংলাদেশ সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ সরকারের প্রধান ও অবিচল লক্ষ্য হলো মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের যেন স্বেচ্ছায়, নিরাপদ পরিবেশে, মর্যাদার সাথে এবং স্থায়ীভাবে তাদের পৈতৃক ভিটায় প্রত্যাবাসন নিশ্চিত করা যায়। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়, আঞ্চলিক পরাশক্তি ও অংশীদার দেশগুলোকে আরো জোরালো ও সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

অ্যাটর্নি জেনারেল উনি কে? উনার বক্তব্যই অপ্রাসঙ্গিক: মাহবুব উদ্দিন খোকন

সুপ্রিম কোর্টের আপীল বিভাগে মন্তব্যের জেরে প্রধান বিচারপতিসহ আপীল বিভাগের পুরো বেঞ্চ এজলাস ছেড়ে যাওয়ার ঘটনায় অ্যাটর্নি জেনারেলের মন্তব্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ