spot_img

অর্থনৈতিক অবরোধে তেহরানের চেয়ে ওয়াশিংটনেরই বেশি ক্ষতি হবে: আইআরজিসি

অবশ্যই পরুন

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামুদ্রিক অবরোধে তেহরানের চেয়ে ওয়াশিংটনেরই বেশি অর্থনৈতিক ক্ষতি হতে পারে বলে মন্তব্য করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি বলেছেন, ইরানের অর্থনীতিতে এক ডলারের ক্ষতি করতে যুক্তরাষ্ট্রকে নিজেদের কয়েক গুণ বেশি অর্থনৈতিক ক্ষতি ও ব্যয় বহন করতে হতে পারে।

ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি ইরানের এক ডলারের অর্থনৈতিক ক্ষতি করতে চায়, তাহলে এর জন্য নিজেদের কয়েক ডলার ব্যয় ও ক্ষতির মুখে পড়তে হতে পারে।’

মোহেবির দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে ইরানকে নতিস্বীকারে বাধ্য করা সম্ভব। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই ধারণাকে সমর্থন করছে না বলেও মন্তব্য করেন তিনি।

আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে বিপুল ঋণের বোঝা এবং চীনসহ বিশ্বের অন্যান্য বড় অর্থনীতির সঙ্গে তীব্র প্রতিযোগিতার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা ও নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটনের পক্ষে কাঙ্ক্ষিত ফল অর্জন করা সম্ভব হবে না।

তার ভাষ্য, ইরানের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক ও সামুদ্রিক অবরোধের পথ বেছে নিয়েছে, তা শেষ পর্যন্ত ওয়াশিংটনের জন্যই বড় ধরনের অর্থনৈতিক বোঝা তৈরি করতে পারে।

সর্বশেষ সংবাদ

খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী

দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ খাদ্য মজুদ ও খাদ্যের গুণগত মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ