spot_img

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে ফেরত পাঠানোই এখন মূল লক্ষ্য হওয়া উচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে ফেরত পাঠানোই এখন মূল লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীতে রোহিঙ্গা সংকট নিয়ে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর থেকে হারিয়ে না যায়, সে বিষয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে সার্বক্ষণিক সচেষ্ট থাকতে হবে।

তিনি বলেন, বিশ্বের প্রভাবশালী দেশগুলোর সক্রিয় ভূমিকা ছাড়া এ সংকটের টেকসই সমাধান সম্ভব নয়। তাই, রোহিঙ্গাদের দ্রুত ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে মানবাধিকার সংস্থা এবং শক্তিশালী রাষ্ট্রগুলোকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী ।

তিনি আরও বলেন, রোহিঙ্গাদেরকে রক্ষা করতে হবে, তবে তার আগে রক্ষা করতে হবে বাংলাদেশের মানুষকে। প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান বলে উল্লেখ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিনে অননুমোদিত ইসরায়েলি বসতি উচ্ছেদের নির্দেশ নেতানিয়াহুর

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলিদের অনুমোদনহীন বসতি উচ্ছেদের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ